1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জে ফৌজদারি মামলা! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জে ফৌজদারি মামলা!

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। গত ১৬ জুন (২০২৫), কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া গুলশানমোড় এলাকার বাসিন্দা ফয়জুল কবির ভূঞা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, সালাউদ্দিন পূর্বে কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন নানা অনিয়ম, হয়রানি এবং ভুয়া মামলা সৃষ্টির মাধ্যমে একজন ভুক্তভোগীকে বারবার হয়রানি করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, কিশোরগঞ্জে থাকাকালীন সময়ে সালাউদ্দিন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। জনসাধারণ তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করে। এর প্রতিশোধ হিসেবে সালাউদ্দিন ‘ভৌতিক বিল’ তৈরি করে বাদীকে হয়রানি করেন এবং তার যোগসাজশে সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বাদী হয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন।যেসব মামলায় পরবর্তীতে গত ১৩ মে, ২০২৫ তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ আদালত অভিযুক্তদের খালাস প্রদান করে। এ ঘটনারই ধারাবাহিকতায় এবার ৬ জনকে আসামি করে বাদী ফয়জুল কবির ভূঞা নতুন মামলা দায়ের করেন, যেটি দণ্ডবিধির ২১১/৫০০/৩৪ ধারায় গৃহীত হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সালাউদ্দিনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। অতীতেও তার বিরুদ্ধে দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা দায়ের ও সাধারণ নাগরিকদের হয়রানির নানা অভিযোগ উঠেছে,যা প্রতিবারই রহস্যজনকভাবে চাপা পড়ে গেছে।-তবে এবার বিষয়টি আইনি কাঠামোয় প্রবেশ করায় স্থানীয় জনসাধারণের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে। আরও বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনেঃ
* ভুয়া বিল কেলেঙ্কারির তথ্যপ্রমাণ
* বিদ্যুৎ বিভাগের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন
* ভুক্তভোগীদের জবানবন্দি ও ক্ষোভ
জনতার প্রশ্নঃ বিদ্যুৎ বিভাগের আড়ালে দুর্নীতির এ মুখোশ আর কতদিন থাকবে অরক্ষিত?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!