
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কত লাকসাম কত বাত্তি খ্যাত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত লাকসাম রেলওয়ে জংশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা, চট্রগ্রাম, সিলেট, চাঁদপুর, নোয়াখালি সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে প্রায় ২৩ জোড়া রেল গাড়ি।এই স্টেশন থেকে প্রতিদিন শত শত যাত্রী পারাপার হয়। কিন্তু স্টেশনে নাই কোনো বাথরুমের ব্যবস্থা, যে কারনে দূর পাল্লার যাত্রীদের বিপাকে পড়তে হয়।শিশু থেকে নারী পুরুষদের প্রায় অনেকেই একটা বাথরুম না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।কিন্তু একটা সময় ছিল লাকসাম দংশন বাথরুমের কোন সমস্যা ছিল না কত লাকসাম কত বাড়তি খ্যাত এই লাকসাম একসময়ে অর্থাৎ আগের কথা বলছি বাতির কোন অভাব ছিল না আলো জলমল ছিল এখন আর সেই লাকসামে আগের মতো বাতি নেই।স্টেশনের নিচে উত্তর পার্শ্বে পাবলিক টয়লেট থাকলেও মাঝে মধ্যে বন্ধ থাকতে দেখা যায় ঠিক তখনই শুরু হয় এই ভোগান্তি। স্টেশনের ওয়েটিং রুম থাকে তালাবদ্ধ, ভিআইপি ওয়েটিং রুমেরও তালাবদ্ধ থাকে প্রতিদিনই ঘটছে যাত্রীদের এই ভোগান্তি৷ যাত্রী সাধারণরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে চায় কিন্তু মুক্তি হবে কবে?