1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদী তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কটিয়াদী উপজেলা থেকে বিশার একটি র‍্যালী নিয়ে সাবেক বিদ্যুৎ অফিস পর্যন্ত গিয়ে আবারও উপজেলায় ফিরে আসে।
কটিয়াদী উপজেলা বাসীর নিকট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন কেবলই একটি অনুষ্ঠান নয়,বরং একটি আবেগ,দায়বদ্ধতা,প্রেরণার নাম। জাতীয় কবির জন্মবার্ষিকী যেন অন্য কোথাও নয়,বরং জাতীয় ভাবে কটিয়াদীতেই উদযাপন করা হয়,সে ব্যাপারে নিজ জায়গা থেকে সর্বাত্মক প্রচেষ্টা করবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলকে কেবল স্মরণ নয়,তার চেতনা,মানবিকতাকে হৃদয়ে,মননে ধারণ করার প্রত্যয় যেন সৃষ্টি হয় সকলের মাঝে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাঈদুল ইসলাম মহোদয় উপজেলা নির্বাহী অফিসার প্রধানঅতিথি বক্তব্যে প্রদানকালে নজরুল একাডেমি স্হায়ী অফিসের ব্যবস্হা করে দিবেন বলেন তিনি। আজ বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্য নিয়ে কটিয়াদী উপজেলা প্রশাসনের সহযোগিতা এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি বলেন,নজরুল ছিলেন একাধারে কবি,সাহিত্যিক,গায়ক,অভিনেতা,গীতিকার,সুরকার,চলচ্চিত্রকার। নানা গুণে গুণান্বিত জাতীয় কবি ছিলেন এক ধ্রুবতারা।তিনি ছিলেন প্রেমের,দ্রোহের,মানবতার কবি।বাঙ্গালির আবেগ,অনুভূতিতে জড়িয়ে আছেন তিনি।সাম্রাজ্যবাদ,বৈষম্যের প্রতি কবি হয়েছেন বিদ্রোহী। সাম্যের পক্ষে ছিলেন তিনি। ব্রিটিশ আন্দোলনে যেমন কবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন,তেমনি তার গান,সৃষ্টির চেতনা ৫২ থেকে ২৪ পর্যন্ত গড়িয়েছে। ২৪ এর আন্দোলনে নজরুলের গান,কবিতা উদ্দীপিত করেছে ছাত্র-জনতাকে। তরুণ প্রজন্মের কাছে নজরুলের প্রাসঙ্গিকতা ব্যাপক।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কটিয়াদী নজরুল একাডেমি’র সভাপতি জনাব শাহ জাহান তিনি বলেন,কবি নজরুল ছিলেন বহুধা প্রতিভাসম্পন্ন। আধ্যাত্মিকতায়ও তার পথচারণা ছিলো। তিনি ছিলেন একমাত্র কবি যিনি ইসলামিক গান,গজল,কবিতায় বাংলার সাথে আরবি,ফার্সি শব্দের অসাধারণ ব্যঞ্জনার সৃষ্টি করেছেন। আজ পর্যন্ত কবি নজরুল প্রাসঙ্গিক হয়ে আছেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব মোঃ আব্দুর রউফ খোকন সাধারণ সম্পাদক নজরুল একাডেমি কটিয়াদী, সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ সাজেদুল ইসলাম সেলিম ও জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল একাডেমি কটিয়াদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লাবনী আক্তার তারানা সহকারী কমিশনার ভূমি কটিয়াদী উপজেলা।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ কটিয়াদী উপজেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র বলেন নজরুল একাডেমি কটিয়াদী জন্য অফিসের ব্যবস্হা করে দিবেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বদিউল আলম মাহফুজ,প্রধান শিক্ষক কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ছিদ্দিকুর রহমান অধ্যক্ষ ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজ কটিয়াদী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রিন্সিপাল মুন্সি আব্দুল হেকীম কারিগরি কলেজ অনুষ্ঠান ১ম পর্ব শেষ হলো কেক কাটার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যগণ,সরকারি কর্মকর্তাবৃন্দ,স্কুল-কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিনুরাগী,স্বেচ্ছাসেবক,কটিয়াদী বিভিন্ন স্তরের জনগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!