1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি।আটক দুইজন সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে দুই প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিজিবি ১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

বিকেলে রাজশাহী বিজিবি ১ ব্যাটেলিয়নের দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আটককৃত ব্যক্তিরা হলেন মো: নিজাম উদ্দিন (৭১),পিতা মৃত ওয়াজিউল্লাহ মিয়া,গ্রাম কালিকাপুর,বেগমগঞ্জ থানা নোয়াখালী জেলা। অন্যজন মো: মেহেদী হাসান (৫৫) পিতা মৃত আব্দুর রশিদ খান,গ্রাম খাগড়া, থানা আটপাড়া নেত্রকোনা জেলা।লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন,এই দুই প্রতারক গত ২০ মে তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান করেন। এদের মধ্যে নিজাম উদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদী হাসান নিজেকে এম এস এর ঠিকাদার হিসেবে দাবি করেন। স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করে যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোন অসুবিধা হবে না।

এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে তারা গরুর ব্যবসায়ীদের জানান,গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেয়া হবে। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা। তবে এ জন্য প্রতি জোড়া গরু ৩৫ হাজার টাকা এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে ২০ লক্ষ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র। বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর ১২ টায় তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে। তাদের বিরুদ্ধে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা অংকের হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। বিজিবি বলছে, এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যেনো কোন ভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!