1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
পালপাড়ায় মসজিদের পাশের কুটিতে সড়ক বাতি স্থাপনের দাবি: সিটি কর্পোরেশনের আশ্বাসে আশাবাদী স্থানীয়রা - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

পালপাড়ায় মসজিদের পাশের কুটিতে সড়ক বাতি স্থাপনের দাবি: সিটি কর্পোরেশনের আশ্বাসে আশাবাদী স্থানীয়রা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান—একটি মসজিদের পাশের কুটিতে দীর্ঘদিন ধরে কোনো সড়ক বাতি স্থাপন না হওয়ায় এলাকায় জনদুর্ভোগ ও স্থানীয় অসন্তোষ তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) সুমনা আল মজিদের আশ্বাসে বিষয়টি দ্রুত সমাধানের আশা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর আনুষ্ঠানিকভাবে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, পালপাড়া এলাকার বেশ কিছু কুটিতে ইতোমধ্যে সড়ক বাতি স্থাপন করা হলেও একাধিক কুটি এখনো অন্ধকারে রয়েছে,বিশেষ করে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ মসজিদের পাশের কুটিটি দীর্ঘদিন ধরে আলোবিহীন অবস্থায় রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন,অন্ধকারের কারণে পথচারী,নামাজ আদায় করতে আসা মুসুল্লি ও আশ পাশের বাসিন্দারা প্রতিনিয়ত চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাতের বেলায় এই অন্ধকার জননিরাপত্তা,নারী ও শিশুদের চলাচল এবং ধর্মীয় পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলেও তারা জানান। ২১ মে বুধবার দুপুরে সংবাদকর্মী শেখ মামুনুর রশীদ মামুনের পক্ষ থেকে দাখিল করা(অনলাইন,ওয়াটসআপে)আবেদনে জননিরাপত্তা ও ধর্মীয় মর্যাদার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) সুমনা আল মজিদ জানান,বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। তার এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন,একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি আমলে নেওয়ায় আশাবাদী যে দ্রুত সমস্যার সমাধান হবে। স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা তো আর কিছু চাই না, শুধু চাই আমাদের এলাকার মসজিদের পাশেও যেন একটি বাতি জ্বলে। এতে আমরা নিরাপদে চলাচল করতে পারব, নামাজ পড়তে আসা কারো যেন ভয়ের মধ্যে না পড়তে হয়।”
উল্লেখ্য,নগর জীবনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা যেমন নাগরিক নিরাপত্তার অন্যতম ভিত্তি, তেমনি ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার উন্নয়নও একটি সভ্য নগরের পরিচায়ক। সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নিলে এই ছোট অথচ গুরুত্বপূর্ণ সমস্যার একটি টেকসই সমাধান সম্ভব বলেই মনে করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!