1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে অপরাধীদের বিরুদ্ধে সুয়োমোটো যদি আজ না হয়,তবে বিচার কে করবে? - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে অপরাধীদের বিরুদ্ধে সুয়োমোটো যদি আজ না হয়,তবে বিচার কে করবে?

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ শহর আবারও কেঁপে উঠেছে এক নারকীয়,লজ্জাজনক,ও মানবতা-বিরোধী ঘটনায়। দিনের আলো নিভে যাওয়ার পর,রাতের অন্ধকারে সভ্যতা আর আইনের চরম পরিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয়েছে নগরীর ১৯ নং ওয়ার্ডের পালপাড়ায়। গত ৬ মে ২০২৫, মঙ্গলবার,রাত আনুমানিক ১০ টায় তিন সন্তানের জননী এক মা,জীবনের তাগিদে বেরিয়ে-ছিলেন বন্ধু আলমগীরের বাসার দিকে কিছু আর্থিক সহায়তা পেতে। পথিমধ্যে পরিচিত ছোট ভাই আবু সাঈদের সঙ্গে দেখা হলে,সে তার সঙ্গে যেতে চায়। আর সেই ছোট্ট পথই হয়ে ওঠে নরকের প্রবেশদ্বার। পালপাড়া এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা নজরুল ইসলাম (৪০),একজন সুদ ব্যবসায়ী ও অটোচালক, তার নেতৃত্বে সংঘবদ্ধ চক্রসহ অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। নজরুল, যার বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ দীর্ঘদিনের! প্রথমে আবু সাঈদকে নির্মমভাবে মারধর করে। এরপর জনসম্মুখে উক্ত নারীকে বিবস্ত্র করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়- এমন পাশবিকতা,যা ভাষায় প্রকাশ করার মত নয়।এই হামলায় অংশ নেয় আরও ৬ জন দুর্বৃত্ত:
১. অজিত পাল (২৩), পিতা: কৃষ্ণ পাল ২. আলামিন (২৫), পিতা: ফালু ৩. আনিস, পিতা: অজ্ঞাত-৪. জীবন (২৬), পিতা: অজ্ঞাত-৫. অভি (২১), পিতা: অজ্ঞাত (চুরির একাধিক মামলার আসামি)-৬. পাপ্পু (২৩), পিতা: অজ্ঞাত-৭. রিয়াদ (২০), পেশাদার চোর (একাধিক মামলার আসামি)-এই বর্বরতার পরপরই ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চক্রের অন্যতম সদস্য জীবন! সে নির্যাতনের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বলে “যদি কোথাও মুখ খোলো, তোমাদের সামাজিক মৃত্যু নিশ্চিত!” ফলে ভুক্তভোগী নারী, আবু সাঈদ ও আলমগীর-তিনজনই আজ পলাতক ও ভীতসন্ত্রস্ত এলাকাবাসীর ভাষ্যে, নজরুলের নেতৃত্বে এসব দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে পালপাড়া ও রেললাইন এলাকায় মাদকাসক্ত অবস্থায় চুরি, নারী নির্যাতন-সহ নানা অপরাধে লিপ্ত। আর প্রশাসনের নীরবতা তাদের আরও বেপরোয়া করে তুলেছে! প্রত্যক্ষদর্শীরা হলেন:- আবু সাঈদ (২৪), আলিয়া মাদ্রাসা মোড়ে যিনি অঙ্কুর ভাষার ভাড়াটিয়া ও পালপাড়া বিলপাড়ে হনু মিয়ার বাসায় থাকেন – আলমগীর (৩৪), “আমরা চাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক” -স্থানীয়রা বলছেন, “এখানে কেবল নারী লাঞ্ছনা নয়-এটা আমাদের সমাজ, ধর্ম ও বিবেকের ওপর সরাসরি আঘাত!”আবু সাঈদ বলেন, “ওরা চোখে চোখ রাখে বলেই এমন অন্যায় চালায়! এবার যদি আইনের
দৃষ্টি না পড়ে, তাহলে আর কোথায় যাব?”আইনজীবীরা বলছেন, ভিডিওতে যে বর্বর ঘটনার প্রমাণ পাওয়া গেছে, সেটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির একাধিক ধারার আওতায় এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার সম্ভব। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও আইনের শাসনের টালমাটাল পরিস্থিতির প্রেক্ষিতে, আদালতের উচিত নিজ উদ্যোগে (সুয়োমোটো) এই মামলাটি গ্রহণ করা।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!