1. admin@auchsangbad.com : admin :
এবার সেই নির্যাতিত কিশোরীর পাশে দাড়িঁয়ে মানবতার হাত বাড়ালেন কেন্দুয়ার ইউএনও - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এবার সেই নির্যাতিত কিশোরীর পাশে দাড়িঁয়ে মানবতার হাত বাড়ালেন কেন্দুয়ার ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃজেলা প্রতিনিধিঃ (নেত্রকোনা)

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি এলাকার সেই নির্যাতিত কিশোরীর দ্বায়িত্ব নিলেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।সোমবার (২৮ এপ্রিল) বিকালে নির্যাতিত কিশোরীকে দেখতে গিয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।উপজেলার রোয়াইলবাড়ি এলাকার জৈনকের ১১ বছরের কিশোরী কন্যা গত ৭ মার্চ কেন্দুয়া পৌরশহর সাউদপাড়া থেকে বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হয়। সম্ভব্য জায়গাগুলোতে খুঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা ভিকটিমকে খুঁজে পাচ্ছিল না।

১৭ মার্চ অপহরণ চক্রের এক সদস্যের মুটোফোন থেকে কল করে ওই কিশোরীর বড় বোনকে তার ওপর নির্যাতনের বিষয়টি জানায়।পরে অপহৃতার বাবা বিষয়টি থানা পুলিশকে জানালে অপহরণের মামলা রুজু হয় এবং প্রধান আসামী মুসলিম উদ্দিনকে গত ১৯ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মুসলিম উদ্দিন উপজেলার গন্ডা ইউপির মরিচপুর গ্রামের বাসিন্দা।

এদিকে মুসলিম উদ্দিন গ্রেপ্তার হওয়ার পরেরদিন অর্থাৎ ২০ মার্চ দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতা কিশোরী একা একাই বাড়িতে ফিরে আসলে পরিবারের সদস্যরা তাকে কেন্দুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল রেফার্ড করলে পুলিশ প্রহরায় তাকে নেত্রকোণা হাসপাতালে নেওয়া হয়।

ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষাকরে আদালতে জবানবন্দী শেষে পৌরশহরের সাউদপাড়াস্থ ভাড়া বাসায় অবস্থান করেন। এদিকে দিনমজুর বাবা অর্থাভাবে মেয়েটি চিকিৎসা করতে না পারায় দিন দিন মেয়েটি শারিরিক অবস্থা আরো খারাপের দিকে যাওযায় মানুষিক ভাবে ভেঙে পড়ে পরিবারের লোকজন। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন।

২৮ এপ্রিল সোমবার বিকালে উপজেলায় আইন সহায়তা একটি প্রোগ্রামে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ভিকটিমের অসহায়ত্বের বিষয়টি উপস্থাপনা করলে ইউএনও ইমদাদুল হক তালুকদার আমলে নিয়ে তাৎক্ষণিক ছুটে যান মেয়েটির বাসায়।মেয়েটি’র অবস্থা খারাপ দেখে তিনি চিকিৎসা দ্বায়িত্ব নেওয়াসহ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

পরে তিনি কেন্দুয়া থানায় গিয়ে মামলার কার্যক্রম বিষয়ে খোঁজখবর নিয়েছেন। ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, মেয়েটি শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি নিজে দ্বায়িত্ব নিয়েছি এবং হাসপাতাল রেখে চিকিৎসা করা হবে। পারিবারিক অবস্থাও ভাল না। আমরা কিছু আর্থিক সহায়তা করেছি।প্রয়োজনে আরো করা হবে। মামলায় যাতে ন্যায় বিচার পায় সেই বিষয়টি খেয়াল রাখবেন বলেও জানান তিনি। এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান,ভিকটিমের বাবা অপহরণের মামলা দায়ের করেছেন।অপহরণের ধর্ষণের ধারাটি সংযুক্ত হবে। আদালতে জবানবন্দী দিয়েছে তাতে দুইজনের নাম প্রকাশ করেছেন। আসামীও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!