1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ৪৮০০ পিস ইয়াবা সহ এক নারী আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে ৪৮০০ পিস ইয়াবা সহ এক নারী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার চর নিলক্ষিয়া দিঘলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত নারীর নাম সুরাইয়া আক্তার (৩০)। ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ, বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ “ক” সার্কেলের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি রেইডিং দল গঠন করা হয়। এতে এএসআই আমেনা বেগম, জহিরুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল রাজু মিয়া, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, সালমান ফারসী, সারোয়ার হোসাইন নোমান, শফিকুল ইসলাম নাঈম এবং গাড়িচালক শরিফুল আলম অংশ নেন।রেইডিং দল ঘটনাস্থলে পৌঁছে সুরাইয়া আক্তারকে তার বাড়ির আঙ্গিনায় একটি লাল ব্যাগ ও মোবাইলসহ পালানোর চেষ্টাকালে ঘেরাও করে আটক করে। উপস্থিত দুই স্থানীয় সাক্ষীর সামনে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৮০০ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবা গুলোর মধ্যে ১০টি নীল রঙের পলিথিন প্যাকেটে ২০০ পিস করে মোট ২০০০ পিস এবং ৫৬টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে ৫০ পিস করে মোট ২৮০০ পিস ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি হলুদ রঙের MARCEL ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিম নং ০১৮৩১৯২৫৩৩১) উদ্ধার করা হয়। জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। রেইড শেষে ঘটনা স্থলে জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। জব্দ আলামতের মধ্য থেকে দুটি ইয়াবা নমুনা হিসেবে পৃথক ভাবে সংরক্ষণ করা হয়েছে রাসায়নিক পরীক্ষার জন্য। গ্রেপ্তারকৃত আসামী ও আলামত সহ রেইডিং দল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় সুরাইয়া আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ও ৩৬(১) সারণীর ১০(গ)  ধারায়, পরিদর্শক আমিনুল কবির বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরেই মাদক সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!