
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ৭ এপ্রিল বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভৈরব আর্মি ক্যাম্প এর কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি,ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,গণপরিষদ এর নেতা কাজল আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,ইলেকট্রিক ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রেশার মানুষ। আলোচনা সভায় দিবসটি যথাযথভাবে উদযাপন করার জন্য বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত ভিতরে রয়েছে সকালে ইলিশ পান্তা,শোভাযাত্রা,আলোচনা সভা,সংগীত অনুষ্ঠান,মেলা পরিদর্শন চলমান ডিজে পার্টি বন্ধ,কাওয়ালী ও ইসলামী সংগীত পরিবেশন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হইবে।