
মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধি কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় অসুস্থ সাংবাদিক রোকন উদ্দিনের পাশে উপজেলা মিডিয়া ক্লাবের সাংবাদিক বৃন্দ।তার অসুস্থতার খোজঁ খবর নিতে শনিবার শেষ বিকেলে গ্রামের বাড়ী টেংগুরি হরিয়ামালা গ্রামে উপস্হিত হন মিডিয়া ক্লাবের সাংবাদিকরা।
পেশাগত দাযিত্ব পালন করতে গিয়ে ভীষন অসুস্থ হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।হঠাৎ তাঁর পেট ব্যাথা জনিত অসুস্থতার খবরে সকল মহলে নাড়া দেয়।প্রথমেই রোটারিয়ান এম নাজমুল হাসান তাঁর ব্যাক্তিগত গাড়িযোগে রোকনকে তাঁর বাড়িতে পৌছে দেন।তাঁর শারিরিক অবস্থা আশংকা জনক থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে থাকেন।স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর শয্যাপাশে ছুটে যান নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী,দপরে নেত্রকোনা জেলা বিএন পির অন্যতম সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যা মোঃ দেলোযার হোসেন, ভুঞা দুলাল।রোটারি্য়ান এম নাজমুল হাসান।
এছাড়া সাংবাদিক নেতারাও যান।এ সময় উপস্হিত ছিলেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী,সাবেক সাধারন সম্পাদক নাট্যাভিনেতা ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান হৃদয়, কবি ও গীতিকার শাহাবুল কাদির ভুইুয়া, সাংবাদিক কবি কায়সার তালুকদার,সাংবাদিক আব্দুল আউয়াল খান, সাংবাদিক ও কবি মঞ্জুরা আক্তার লিলি, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।এ সময় মিডিয়া ক্লাবের সাংবাদিকরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাংবাদিক রোকনের তার খোঁজ খবর নেয়ার জন্য সকলের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।