
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬(ছয়) বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুদির দোকানদারকে আটক করেছে পুলিশ।২৮ই মার্চ শুক্রবার দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় ওই শিশু একা দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।জানা যায়,শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ছয় বছর বয়সী একটি মেয়ে একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়।দোকানটি তখন বন্ধ থাকলেও দরজাটা একটু খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।এ সময় স্থানীয় এলাকাবাসীরা দোকানদার হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।