
মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ২৬ মার্চ বুধবার উপজেলা মিডিয়া ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কেন্দুয়া পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী ডাঃ মুখলেছুর রহমান।ক্লাবের সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী,আজীবন সদস্য কবি,গীতিকার শিক্ষক মোঃ শাহাবুল কাদির ভূঞা,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক বি বি সি নিউজ মোঃ লুৎফুর রহমান হুদয়, দপ্তর সম্পাদক মোঃআব্দুল আউয়াল খান, প্রকাশনা সম্পাদক কবি ও সাংবাদিক কায়সার তালুকদার,পাঠাগার বিষয়ক সম্পাদক শিক্ষিকা অপু রানী বিশ্বাস,সহ পাঠাগার বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মঞ্জুরা আক্তার লিলি ও পুনম তরফদার।আন্তরিক পরিবেশে ইফতার দোয়া অনুষ্ঠিত হওয়ায় কেন্দুয়া মিডিয়া ক্লাব সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে।