1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক খুন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৩৫ ) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত আরব আলী করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে,আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। ২৫ ই মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর পর আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক দরবারে বসেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরব আলী এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন।পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসক মোবাইল ফোনে কল দিয়ে নিকলী থানার পুলিশকে জানান, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের এক যুবকের মরদেহ জরুরি বিভাগে পড়ে আছে। পরে নিকলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ থানা হেফাজতে নেয়।নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও থেকে চিকিৎসার জন্য অজ্ঞাতনামা কয়েকজন যুবকটিকে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসেন। এ সময় দেখা যায় তাঁর বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। পরে থানা-পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। যেহেতু মরদেহটি নিকলী থানার নয়, পাশের কটিয়াদী থানার করগাঁও ইউনিয়নের। তাই লাশ আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অটো কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ ০৫ জনের নামোল্লেখ ও ০৭ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভাংরি নামে এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয় এবং অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!