1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা খুন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা খুন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পঠিত

নিহত ছাত্রদল নেতা আশিক খাঁ

বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজে এডহক কমিটির সভাপতিকে কেন্দ্র করে বিএনপি”র দুই গ্রুপের সংঘর্ষে ০১ জন নিহত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত আশিক খাঁ(২৩) মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের আরব আলীখার ছেলে। গুরুতর আহত অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন,রঞ্জন খাঁ বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে পুলিশ এডভোকেট আলী হায়দার বাবলু ও আন্জু মিয়াকে গ্রেফতার করেন।জানা যায়, ২২ মার্চ শনিবার দুইটার দিকে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান চন্দনকে নিয়ে এডভোকেট আলী হায়দার বাবলুর আপত্তির প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি তদন্ত কমিটি বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় চেয়ারম্যান,নেতাকর্মী সহ সকল পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় কমিটির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে ছাত্রদল নেতা আশিক খাঁ মারা যান। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম হয়েছে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন। বর্তমানে তিনি বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।নিহত আশিকের লাশ নিয়ে উপজেলা ছাত্রদল একটি মিছিল বের করেছেন। তারা ঘটনার ইন্দ্রন দাতা অ্যাডভোকেট নজরুল ইসলাম(সহকারী অ্যাটর্নি জেনারেল) কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ‘তদন্ত সাপেক্ষে আশিক খাঁ’র হত্যা কারিদের শিঘ্রই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। কটিয়াদী থানা পুলিশ এডভোকেট আলী হায়দার বাবলু কে গ্রেপ্তার করেন।প্রত্যক্ষদর্শী মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী বলেন,চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, গ্রেপ্তার দু’জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের অনুসারী। আর নিহত আশিক খাঁ ছাত্রদল নেতা চন্দনের সমর্থক।হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!