
মোঃমহিউদ্দিন সরকার,কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশের খাল থেকে তারা মিয়া (৬৩) নামে এক সবজি ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে তারা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে নিয়ে বিক্রি করতেন। শুক্রবার গড়াডোবা ইউপির বাঁশহাটি বাজারে গিয়ে সবজি বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পরিবারের লোকদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,তারা মিয়া রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকালে সাতারখালি ব্রিজের পাশের খালে ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিiশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে। মরদেহের মাথায় মুখে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছ। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ ব্যপারে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।