1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-

দিনাজপুরে উপমহাদেশের সর্ব বৃহত্তম ঈদের জামাত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। এই সর্ববৃহৎ ঈদ জামাতে ইমামতি করবেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিবু মাওলানা মোঃ শামসুল হক কাশেমী।
মঙ্গলবার (২৮ মার্চ-২০২৩) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলওয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ বোরহান-উল-ইসলাম সিদ্দিকি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ইসলামিক ফাউন্ডেশের ডিডি মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ মাজহারি, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জানান, ৫২ গম্বুজবিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমন্ডিত গোর-এ-শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামায়াতে ৬ লাখের অধিক মুসুল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, পুরো ইদগাহ মাঠজুড়ে ৪ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হবে। এই নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সকাল ৭টা থেকে মুসুল্লিরা প্রবেশ পথ দিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। মুসল্লিদের প্রবেশের জন্য মোট ১৯টি গেট থাকবে। শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মুসুল্লিরা মাঠে প্রবেশ করবেন। এসব গেটে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে। থাকবে পর্যবেক্ষন টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠ মনিটরিং করা হবে। ১১০টি মাইক বসানো হবে। আর ইমাম সাহেবকে সহযোগিতা করার জন্য শহরের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আসা ৫ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। থাকবে স্বাস্থ্য ক্যাম্প। মুসল্লিদের ওজু করতে যাতে কোন প্রকার অসুবিধা না হয়, সেজন্য ২৫০টি ওযুখানা বসানো হবে। এছাড়া মুসল্লিদের খাবার পানিরও ব্যবস্থা রাখা হবে।এর আগে জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিষ্ট মরহুম মাশরাফি হোসেন মারুফের পিতা আনিছুর রহমান ও মাতা মিনু আরা বেগমের নিকট বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দেয়া নগদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!