1. admin@auchsangbad.com : admin :
সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। সোমবার রাত ১টার দিকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার পল্ল­বী থানায় একটি মামলা হয়েছে। আসামিরা হলো- এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন।অভিযোগে জানা গেছে, ওই নারী সাংবাদিক একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত। তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টেনম্যান্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে ওই নারী সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এ জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার উল্লি­খিত আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

পল্ল­বী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান তাদের প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতির বিবেকে আর কত বিষধর ছোবল সহ্য করা হবে! গণধর্ষনের শিকার নারী সংবাদকর্মীর লোমহর্ষক অমানবিক ঘটনায় আর কত স্ত্রী সন্তান ধর্ষিত হলে সরকার নড়েচড়ে আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর হবেন। ঘৃণ্য ধর্ষকদের শুধু গ্রেপ্তার নয়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!