1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে মুক্তিযোদ্ধার সাথে জমি নিয়ে প্রতারণা অতঃপর মাটি ভরাটে বাঁধা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হোসেনপুরে মুক্তিযোদ্ধার সাথে জমি নিয়ে প্রতারণা অতঃপর মাটি ভরাটে বাঁধা।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পঠিত

এসকে শাহীন নবাব, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে মো. ফরিদ উদ্দিন  নামের এক বীর মুক্তিযোদ্ধার কেনা জমির ভুল দাগ নম্বর দিয়ে কাওলা ও দখলকৃত ভূমি ভরাটে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দাখিল করে প্রতিকার দাবি করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উত্তর চরপুমদী গ্রামের মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন তার সৎ ভাইদের নিকট থেকে ১৯৯৬ সালে সাফ কাওলা দলিল মূলে ২০ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু তার সৎ ভাইয়েরা জালিয়াতী করে তাকে ভুল দাগ নম্বরের জমি দেয়। বিষয়টি নিয়ে গ্রাম্য শালিস করলেও তারা পাত্তা দেয়নি বরং তার পরিবারকে হুমকি দিয়ে আসছে। এছাড়াও কয়েকদিন আগে ওই মুক্তিযোদ্ধা তার ক্রয়কৃত জমি মাটি ভরাট করতে গেলে তার সৎ ভাইয়েরা বাঁধা প্রদান করে ও চাঁদা দাবি করেন।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন জানান -গত জানুয়ারি ২০২৩ এর দিকে আমার সৎ ভাই আসাদুজ্জামান,ফিরোজ মিয়া গংরা তখন কার ক্ষমতাধর ব্যক্তি বর্গ এবং কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এজমালি পুকুরের যার যার দখল কৃত পাশে অবস্থান কালে জোর পূর্বক ভাবে আমাদের ক্রয় কৃত পুকুরে পানির মধ্যে ঘর নির্মাণ করে দখল করে,এবং চাঁদা দাবি করে।পরবর্তীতে তিন লক্ষ্য টাকা দিয়ে  দখলি অবস্থান হতে ঘর উচ্ছেদ করে নিজ ভূমি পূণরুদ্ধার করি।যার ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে।অভিযুক্ত মো. আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,তারা কোনো বাধাঁ প্রদান করেননি।তারা থানা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেছেন।পুলিশই মাটি ভরাট আপাতত স্থগিত রাখতে বলেছেন।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান জানান,অভিযোগ পেয়েছি।নোটিশের মাধ্যমে দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেস্টা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!