1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী নারী শিক্ষার বিদ্যাপীঠ কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের কুমলমতি শিক্ষর্থীরা।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সভাপতিতে এবং মোঃ সাজেদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কটিয়াদী উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়াদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়্দাী পৌর যুবদলের আহবায়ক আঃ আজিজ প্রিন্স, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নায়েম বাবুলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্টানে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান কাঞ্চন ও প্রধান শিক্ষক ছালাহ্ উদ্দিন ভূঞা সবুজেসহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছাত্র/ছাত্রীরা তোমাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা শুনতে হবে। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে শিক্ষার মান বৃদ্ধিও জন্য তোমাদের ভারোভাবে লেখাপড়া করতে হবে। এখনই তোমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে দেশের ভালো ভালো মেডিকেল কলেজসহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!