
তুমাদের হাতে পাইনা রেহায়
ছোট অবুঝ মেয়েরা
কি তাদের অপরাধ ছিল
সমাজ কেন এত নোংরা।
বাহিরে যেতে ভয় লাগে
কখন পড়ে শুকুনের থাবা,
নির্ঘুম রাত কাটে তাদের
চিন্তায় আছে কত বাবা।
স্বাধীন দেশে কেন তারা
এখনো রয়েছে পরাধীন,
নারী বলে কখনো তারা
হবেনা কি নিজের অধীন।
তারা কেন পুরুষের জন্য
থাকবে বন্দী চিরদিন,
পুরুষ শাসন শেষ হবে কবে
আসবে ফিরে সুদিন।
রাস্তা ঘাটে নিরাপত্তা নেই
ছোট বয়সের শিশুর,
ধর্ষক কেন তাদের দিকে
দিবে নোংরা নজর।
এদের কেন হয়না বিচার
সমাজের যত দোষ,
যেদিন নিজের মা বোন হবে ধর্ষন
ফিরে তাদের হুশ।
সবাই ত আর খারাপ না
অল্প কিছু বাদে,
তাদের জন্য কেন সবাই
ভয়ে লজ্জায় কাঁদে।
তুমার চোখে ওদের কেন
মনে হয় না মায়ের জাতী
সুপুরুষ যদি হতে তুমি
করতেনা নোংরামির মাতামাতি।