1. admin@auchsangbad.com : admin :
বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই- মেয়র টিটু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই- মেয়র টিটু

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-

মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।গতকাল ২৭ মার্চ সোমবার বেলা ১১ টায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের সকল অবস্থান ও সকল সাফল্যের দাবিদার বীর মুক্তিযোদ্ধাগণ। তারা যদি রক্ত দিয়ে দেশ স্বাধীন না করতেন তবে এর কিছুই সম্ভব হতো না। তৃতীয় শ্রেনীর নাগরিক হয়ে আমাদের বসবাস করতে হতো। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ এবং কৃতজ্ঞতাবোধ থেকেই আমরা প্রতি বছর এ সংবর্ধনা আয়োজন করে থাকি।তিনি আরও বলেন, আজ ৮৯৯ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সিটির বীর মুক্তিযোদ্ধাদের একটি হোল্ডিং ও পানির কর মওকুফের সিদ্ধান্ত আমাদের রয়েছে। এর ধারাবাহিকতায় আজ ১৮০ বীর মুক্তিযোদ্ধার কর মওকুফ সনদ প্রদান করা হচ্ছে। এছাড়াও, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বীর মুক্তিযোদ্ধাগণ ২ তলা পর্যন্ত ভবনের নকশা অনুমোদনে বিনামূল্যে আবেদন করতে পারছেন।এ সময় সিটির বীর মুক্তিযোদ্ধাদের জন্য সাবমার্সিবল স্থাপনের ফি মওকুফ এবং সিটির নতুন সড়কসমূহ বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকের নামে নামকরণের ঘোষণা দেন মেয়র। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক করবস্থান নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।মেয়র আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। এজন্য মুক্তিযুদ্ধে নিজ অভিজ্ঞতা ও ইতিহাস, ছবি ইত্যাদি সিটি কর্পোরেশনে পৌঁছানোর জন্য সিটির বীর মুক্তিযোদ্ধাদের তিনি অনুরোধ করেন। এসব তথ্য উপাত্ত নিয়ে পরে একটি সংকলন প্রকাশ করা হবে বলে তিনি জানান।উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান রেখে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সংবর্ধনা অনুষ্ঠানে মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির পিপি কবির উদ্দিন ভূইয়া, সাবেক জেলা কমান্ডার সেলিম সাজ্জাদ ও মোঃ আব্দুর রব, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব সেলিম সরকার, সাবেক উপজেলা কমান্ডার আবুল কালাম আজাদ ও মোঃ খালেক শিকদার, রেলওয়ে প্রাতিষ্ঠানিক কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!