1. admin@auchsangbad.com : admin :
চারঘাটে সদস্য ফরম বিতরণ শুরু করেছে ছাত্রদল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চারঘাটে সদস্য ফরম বিতরণ শুরু করেছে ছাত্রদল

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আবুল হাসেম,রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ চলছে। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর ডিগ্রি কলেজ ও শলুয়া ডিগ্রি কলেজে ফরম বিতরণের মাধ্যমে চারঘাটে এ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা ছাত্রদল সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় ডাকরা ডিগ্রী কলেজ, সোমবার সকাল ১০টায় শলুয়া ডিগ্রী কলেজ ও দুপুর ১২টায় নন্দনগাছী ডিগ্রী কলেজ, মঙ্গলবার সকাল ১০টায় সরদহ সরকারি মহাবিদ্যালয় ও দুপুর ১২টায় চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজে ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। যে সকল শিক্ষার্থীবৃন্দ ছাত্রদলের হয়ে দেশের জন্য কাজ করতে ইচ্ছুক তাদের নিজ নিজ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হবার জন্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে উপজেলা ছাত্রদল।

চারঘাট উপজেলায় ফরম বিতরণ কার্যক্রমে টিম প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাইসাল ইসলাম ফাইসার। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মোহাম্মাদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক দুর্জয় হাসান শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ প্রসঙ্গে ছাত্রদল নেতারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামী দিনে ছাত্রদল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!