
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু কে আহবায়ক করা হয়।এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করা হয়েছে।নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা জানান,গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে উপজেলা বিএনপির শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে ঈশ্বরগঞ্জের বিএনপিকে টিকিয়ে রেখেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আর্থিক সহায়তা করার অভিযোগে সিটিটিসির(পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিয়ে আয়না ঘরে নিয়ে গিয়ে যায়।সেখানে ৫ দিন আটকে রেখে তাঁর ওপর চালানো হয় নির্যাতন।গুরুতর অসুস্থ হলেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।পরে ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তিনি ছাড়া পান।তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,একজন মানবিক মানুষ।হাজারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।তাই মাজেদ বাবুকে আহব্বায়ক করায় বিএনপির সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ উচ্ছ্বসিত।
নবগঠিত কমিটির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো।প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।অপররিকে একই সময়ে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির ৮৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।সেই কমিটিতে সাইদুল হককে আহবায়ক ও নুরে আলম জিকুকে সদস্য সচিব করা হয়েছে।