1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদিতে হেযবুত তাওহীদের সদস্যের বাড়িতে অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাবেশ ডেকেছে ওলামা পরিষদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদিতে হেযবুত তাওহীদের সদস্যের বাড়িতে অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাবেশ ডেকেছে ওলামা পরিষদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

কটিয়াদি প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে হেযবুত তাওহীদের সদস্যের বাড়িতে আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে জরুরী সমাবেশ ডেকেছে উলামা তৌহিদী জনতা ঐক্য পরিষদ।লিখিত অভিযোগে জানাগেছে,কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়ার লস্কর বাড়ীতে গত ১৬ জানুয়ারী ২০২৫ (বৃহস্পতিবার) হেযবুত তাওহীদের সদস্যে নাহীদুল ইসলামের ছেলের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে মুফতি আব্দুল হান্নান কর্তৃক জরুরী সমাবেশ ডেকেছে উলামা তৌহিদী জনতা ঐক্য পরিষদ আগামী ৩১-০১-২০২৫ ইং (শুক্রবার) করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে জরুরী সমাবেশ ডেকেছে। “করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়” ও “হাফেজ ক্বারী রফিকুল ইসলাম”, “ উম্মাহাতুল মোমিনিন মহিলা মাদ্রাসা” ও “ করগাঁও উলামা ও তৌহিদী জনতা ঐক্য পরিষদ” এর ফেইসবুক পেইজ থেকে প্রচারিত লেখাতে জানা যায় মুফতি আনসার আলীর সভাপতিত্বে ও মাওলানা আবদুল জব্বারের আহ্বানে তাদের দাবী হেযবুত তৌহিদের কুরআন ও সুন্নাহ বিরোধী ভ্রান্ত আকিদা ও গোমরাহি মাতবাদ থেকে মুসলমানদের ঈমান,আমল ও আকিদা রক্ষার্থে প্রতিবাদী সভা ও বিক্ষোভ মিছিল আয়োজন সহ সমাবেশের ডাক দিয়েছেন।এতে করে কটিয়াদী উপজেলার হেযবুত তৌহিদের সদস্য ও সমর্থকরা জান-মাল ও প্রাণনাশের চরম হুমকিতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা হেযবুত তৌহিদের সভাপতি মো: হিমসেল মিয়া এলাকার শান্তি ও বাড়িঘর সহ জান-মালের নিরাপত্তা চেয়ে অফিসার ইনচার্জ,কটিয়াদী মডেল থানা,উপজেলা নির্বাহী অফিসার কটিয়াদী,কিশোরগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার কিশোরগঞ্জ ও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বরাবর স্বারক লিপি জমা দিয়েছেন।বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জ,কটিয়াদী মডেল থানার তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা নিয়ে আমরা বিশেষ নজরদারী করছি।উলামা পরিষদহ সহ সকলের সাথে শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ডি, আই, ও আব্দুল মোমেন বলেন উলামা পরিষদের নেতাদের সাথে কথা হয়েছে সমাবেশটি হবে না।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!