1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতেসিএনজি চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ জনেরবিরুদ্ধে হত্যা মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতেসিএনজি চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ জনেরবিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় কটিয়াদী মডেল থানার ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন নিহত ইয়াছিনের মেয়ে মরিয়ম আক্তার।রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নং ০৫ এ মামলাটি দায়ের করেন।যার সি আর মোঃ নং ৩৭,তাং ১৯/০১/২০২৫ ইং।অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন,এসআই মস্তোফা মিয়া,এএসআই নাহিদ হাসান,কনস্টেবল আশরাফুল ইসলাম।মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালত সোমবারে পিবিআই কে নির্দেশ প্রদান করেন।অভিযোগ সূত্রে জানা যায়,গত ০৬ জানুয়ারি সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এস আই কামালসহ চারজন পুলিশ মাদক বিরোধী অভিযানের নামে সিএনজি অটোরিকশা চালক ইয়াসিন মিয়াকে এলোপাথারী কিল, ঘুষি, বুটজুতা পরিহিত পা দিয়ে গোপনাঙ্গে,বুকে,পাঁজরে লাথি মারে ও বেধড়ক পিটিয়ে হত্যা করেন।এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী ও পরিবারের লোকজনের অভিযোগ পুলিশের মারধরে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে।এ ঘটনার পর অভিযান পরিচালনাকারী চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।মামলার বাদী ও নিহতের মেয়ে মরিয়ম আক্তার জানান,ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পিতা হত্যার বিচার চাই।মামলা পরিচালনাকারী এডভোকেট মো. আবু তাহের হারুন জানান,নিহতের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে গত রোববার কটিয়াদী মডেল থানার ওসিসহ পাঁচজনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। আদালত সোমবার ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান,সিএনজি চালক ইয়াসিন মিয়া হত্যার দায়ে কটিয়াদী মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে মামলা হয়েছে এমন ঘটনা আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!