
প্রতিকী ছবি
“কাম নদীতে সাঁতার কাটে,
“প্রেমের সাধু চিরকাল||
“এপার হইতে ওপার গেছে,
“গায়ে ভরেনা বিন্দু জল|
“জোয়ার ভাটা সমান তালে,
“ইচ্ছে মত সাঁতার খেলে||
“ডুব দিয়া সেই নদীর তলে,
“ফেকছে কত আজব কল||
“মহা মায়ায় এত শক্তি
“গঙ্গা পুজায় করে ভক্তি||
“হয়না পুজায় পাঠা বলি,
“তবু রক্তের ডালা ডালি||
“কাম নদীতে সাঁতার কাটে,
“প্রেমের সাধু চিরকাল||
“এপার হইতে ওপার গেছে,
“গায়ে ভরেনা বিন্দু জল|