1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে জিয়াউর রহমানের জন্মদিন পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন কৃষকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা,মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক,আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে আচমিতায় রিলাক্স কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আচমিতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নাজমুল হক তারুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ বকুল মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জাইদুল,কটিয়াদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাজাহান,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া,কটিয়াদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু,সাবেক প্রচার সম্পাদক জহিরুদ্দিন বাদশা,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মাসুম পাঠান,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি,জালালপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল,আচমিতা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন,সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেপারী,কটিয়াদীর পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান সাইফুল,জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আচমিতা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিকএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন,বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৮৯ তম জন্মদিন।এদেশে যখনই দূর্যোগ এসেছে তখনই বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াইর রহমান তথা তার উত্তরসূরী খালেদা জিয়া, তারেক রহমান এ দেশের হাল ধরেছে।তিনি বলেন স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছিল,কিন্ত সেই স্বৈরাচারী খুনি হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন ভারতে পালিয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসহ আমাদের অনেক নেতাকর্মীর প্রাণ হারিয়েছে।অনেকের পঙ্গুত বরণ করেছে।অনেকের পা নেই,হাত নেই চোখ নেই।তিনি বলেন আমাদের নিয়ে এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে,তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।সামনে যে নির্বাচন সেটি হবে একটি চেলেঞ্জিং নির্বাচন।সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!