
মন তালাশ করে দেখলিনা রে
কোথায় আছে মুর্শিদ ধন
থাকতে সময় ও রে মন
কর মুর্শিদ অন্বেষণ।।ঐ
মোকাম মাহমুদার ঘরে
মুর্শিদ আছে স্বরূপ ধরে
লা-মোকাম খোললে পড়ে
পাবে মুর্শিদের দর্শন।।ঐ
দুগ্ধে যেমন ননী আছে
মৌথুন দণ্ডে উপরে ভাসে
তেমনি মুর্শিদ আছে স্বরূপে
হয়ে স্বরূপে গোপন।।ঐ
আছে ডিমে পাখির ছানা
ভাংলে তারে দেখা যায় না
আলিমুল গায়েব মুর্শিদ রাব্বানা
রয় নিজের মাঝে তেমন।।ঐ
আপন চিনা হলে পড়ে
দেখবি মুর্শিদ নিজের ঘরে
আলমগীর বলে নিজ আঁকারে
আছে মুর্শিদ গোপন।।ঐ