1. admin@auchsangbad.com : admin :
নিজ উদ্যোগ ও সামাজিক সহযোগিতায় রাস্তা করে দিলেন যুব দলের একনিষ্ঠ কর্মী লিটন খান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজ উদ্যোগ ও সামাজিক সহযোগিতায় রাস্তা করে দিলেন যুব দলের একনিষ্ঠ কর্মী লিটন খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবেড় গ্রাম একটি প্রত্যন্ত অবহেলিত অঞ্চল।এই গ্রামে অসংখ্য শিশু শিক্ষার্থী,বৃদ্ধ,গর্ভবতী মা,সহ একমাত্র কৃষি নির্ভর এই গন্ডাবেড় গ্রামের সকল রাস্তা ঘাট বিগত বন্যার পানিতে ভেঙে যায়।ফলে মানুষের স্বাভাবিক জীবন যাপন চলাচলের সমস্যা ছিল চরমে।তাই এই সামাজিক জনদূর্ভোগ রোধের লক্ষ্যে যুবদলের একনিষ্ঠ কর্মী লিটন খানের নিজ উদ্যোগে ও সামাজিক সহযোগিতায় রাস্তার বড় বড় গর্ত গুলো প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে মাটি ভরাট করে এই অবহেলিত রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন তিনি।স্হানীয়রা জানান,শুধু তাই নয়,বিগত সময়ে বন্যার পানি শুধু আমাদের রাস্তাঘাট ভাঙ্গেনি,কৃষি জমির ফসল, পুকুরের মাছ,গরু,ছাগল,হাস মুরগী সহ সকল কিছু ধ্বংশ করে দিয়ে গেছে।নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমরা।আর সেই দুঃসময়ে আমাদের সুখে দুঃখে লিটন খানকে পাশে পেয়েছি।তিনি দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে আমাদেরকে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন।নৌকা দিয়ে মানুষের বাড়ী ঘরে গিয়ে গিয়ে শুকনো খাবার পৌঁছে দিয়েছেন লিটন খান।জানা গেছে,গরীব অসহায় মানুষের বিপদে আপদে পাশে পাওয়া লিটন খানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্হানীয় এলাকা বাসী।তাই আগামী দিনে স্হানীয় এলাকার ৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদে লিটন খান কে দেখতে চায় স্হানীয় কর্মী সমর্থকরা।দলীয় কর্মীরা মনে করেন,লিটন খান একজন পরীক্ষীত সৎ,যোগ্য,দক্ষ,তরুণ, কর্মট,জন বান্ধব নেতা।তাকে সভাপতির দায়িত্ব দিলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন তারা।তবে এ বিষয়ে লিটন খান বলেন,আমি সেবার ব্রত নিয়ে স্হানীয় এলাকার মানুষের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। গরিব অসহায় মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারিনা।তাই নিজের সাধ্যমত তাদের বিপদে আপদে ঝাপিয়ে পড়ি।দলীয় পদাধিকার বলে দায়িত্ব পেলে,আরো ভালো করে কাজ করতে পারব বলে আমি বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!