1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন মো. আরশ মিয়া,মাহবুবুর রহমান ছোটন, জয়নাল আবেদীন,দেলোয়ার হোসেন শহিদ (মাকসু),জামাল মিয়া,খসরু মিয়া,কাঞ্চন মিয়া,হারিছ মিয়া,নাসিম উদ্দিন,ফারুক মিয়া,নাসির উদ্দিন,সেলিম মিয়া,হেলিম মিয়া,সালাহ উদ্দিন,স্বপন মিয়া,এসএম শরীফ,নীরব,সাইফুল,সামী ও মুছাসহ তিন শতাধিক জনতা।এসময় বক্তারা বলেন,মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ ওই মাঠে খেলাধুলাসহ ধর্মীয়,সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড করে আসছিলো।ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এলাকার জনগণের সার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণী পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান তারা।এসময় বক্তারা আরো বলেন,তাদের দাবী পূরন না হলে এলকার হাজার হাজার মানুষ নিয়ে দ্বাড়িকান্দি বাসস্ট্যান্ডে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করবে।মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণী পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!