
মোঃরফিকুল ইসলাম-বিশেষ প্রতিনিধি
ইসলামের নামে চলা হানাহানি সংঘাত উগ্রবাদী তৎপরতা প্রতিরোধ, কোরআন-সুন্নাহর অপব্যাখ্যা রোধের মাধ্যমে ইসলামের মূলধারা ও সঠিক রূপরেখা তুলে ধরতেই চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১০ ও ১১ জানুয়ারি (শুক্রবার-শনিবার) আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। বিপুল সংখ্যক দ্বীনদার মানুষ দুই দিনব্যাপী এ মাহফিলে অংশগ্রহণ করবেন,বিজ্ঞ উলামায়ে কেরাম,ইসলামি স্কলার ও মুফাসসিরগন কোরআন মজিদ থেকে তাফসির পেশ করবেন এবং কোরআন সুন্নাহর দিক নির্দেশনা তুলে ধরবেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।আজ ৮ জানুয়ারি বুধবার দুপুরে নগরীর মোমিন রোডের কার্যালয়ে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব পীরে তরিকত মাওলানা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা,আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি মাওলানা স উ ম আবদুস সামাদ,আনজুমানের ট্রাস্টি সাংবাদিক স ম ইব্রাহীম,সংগঠক অ্যাডভোকেট আবু নাছের তালুকদার। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন মজিদের সঠিক ব্যাখ্যা-তাফসির তুলে ধরতে না পারায় এবং তাফসিরের নামে চলা মনগড়া বক্তব্য অপব্যাখ্যার ফলে মানুষের ঈমান আক্বিদা আজ হুমকির মুখে।তাই বিশুদ্ধ তাফসির তুলে ধরে মানুষের ঈমান আক্বিদা ও আমলের সুরক্ষা আজ অনিবার্য করণীয় হয়ে দাঁড়িয়েছে।তাই কোরআন সুন্নাহর মূলধারা ও সঠিক রূপরেখা তুলে ধরতেই এ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন।এতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।তাফসিরুল কোরআন মাহফিলের আগে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে শানে মুস্তফা (দ.) মাহফিল। ১০ জানুয়ারি শুক্রবার বাদে জুমা থেকে এবং ১১ জানুয়ারি শনিবার বাদে জোহর থেকে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে।মাহফিলে আলাদা প্যান্ডেলে পর্দা সহকারে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম সোলায়মান ফরিদ, মাওলানা সাইফুদ্দিন আলকাদেরী,মাওলানা রেজাউল করিম তালুকদার,মুহাম্মদ আবদুর রহিম,মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,নাছির উদ্দিন মাহমুদ,মাওলানা করিম উদ্দিন নূরী,মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী,মাওলানা গিয়াস উদ্দিন নেজামী,এম মহিউল আলম চৌধুরী,আ ব ম খোরশিদ আলম খান,সৈয়দ মুহাম্মদ আবু আজম,মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ শাহজাহান,আলমগীর ইসলাম বঈদী,ইয়াসিন রানা সোহেল,আবদুল করিম সেলিম,মুহাম্মদ নুর রায়হান চৌধুরী,সৈয়দ সালাউদ্দিন খোকন প্রমুখ।