1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন-এডিএম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন-এডিএম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে বঞ্চিত সাংবাদিকরা। তুমুল বাকবিতন্ডা যুদ্ধ শেষে অবশেষে সংস্কারের আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা।সংস্কারের আশ্বাসে অনেকটাই বিজয়ের আনন্দে প্রেসক্লাব চত্বর ত্যাগ করে বঞ্চিত সাংবাদিকরা।বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ২ শতাধিক সাংবাদিক এ অবস্থান কর্মসূচি পালন করেছে।অর্ধশতাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।তাদের দাবি ময়মনসিংহ প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করতে হবে, পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার জন্য গঠনতন্ত্র খসড়া প্রনয়ণ করতে হবে,উভয় পক্ষের সাংবাদিকদের নামের তালিকা করে নিয়ম নীতিমালা অনুসারে খসড়া ভোটার তালিকা নির্নয় করতে হবে, পক্ষদ্বয়ের মধ্যে আলোচনা করে সমন্বয়ের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠন করে সম্মিলিত ভাবে সাধারণ সভার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন।এসময় আন্দোলনকারী সাংবাদিক নেতা মূখ্য সংগঠক বিএমইউজে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এক পর্যায়ে আন্দোলনকারী সাংবাদিকরা রাস্তায় বসে পড়লে যানচলাচল বন্ধ হয়ে যায়।পরে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, থানা পুলিশ,ডিবি ও যৌথ বাহিনীর কর্মকর্তা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।অপরদিকে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে ঘোষণার গুঞ্জনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারী সাংবাদিকরা।এক পর্যায়ে তারা প্রেসক্লাবে তালা দেয়ার ঘোষণা দেন এবং ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকেন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে জেলা প্রশাসকের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেন।পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বঞ্চিত সাংবাদিকদের সংস্কার কমিটির নেতৃবৃন্দদের বৈঠকের আহবান জানালে সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল শিবলী সাদিক খান,আলমগীর কবির উজ্জ্বল খান,‌ সাদেকুর রহমান আলোচনার টেবিলে বসেন।পরে দু’পক্ষের আলোচনায় ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সংশোধন ও আন্দোলনকারী সাংবাদিকদের নামের তালিকা আগামী সোমবারের মধ্যে জেলা প্রশাসক বরাবর দাখিলের সিদ্ধান্ত হয়।এবং বুধবারের মধ্যে দু’পক্ষকে নিয়ে চুড়ান্ত সমঝোতার আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।এ আশ্বাসে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টার আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন বঞ্চিত সাংবাদিকরা।ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খান সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।আলোচনা শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায় আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্যে সংস্কারের সংহতি প্রকাশ করেন।এর আগে,সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খান ও সদস্য সচিব আজগর হোসেন রবিনের স্বাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি,ময়মনসিংহ জেলা প্রশাসক,ময়মনসিংহ পুলিশ সুপার,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বিশেষ শাখা,ময়মনসিংহ বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!