1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে মুক্ত আড্ডা, ওয়াকাথন ও উপজেলার চরকামালপুর পল্লী মাতৃকেন্দ্রের ৩ জন সদস্যের মাঝে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শহিদুল্লাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক,সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম,কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার শুভ আহমেদ,চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা,কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব প্রমুখ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন,ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন,উসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া,আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার প্রিন্সিপাল ও উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন,ফাহিম,কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারজানা আক্তার,রামদী ইউপি সদস্য মো. রতন মিয়াসহ পল্লী মাতৃকেন্দ্রের সদস্য,সুবর্ণ কার্ড প্রাপ্তি প্রতিবন্ধী ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টাফবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!