
মোঃ নজরুল ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে কটিয়াদী ছাত্রদলের আয়োজনে এক আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবাইদু,কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম,পৌর ছাত্রদলের আহবায়ক দিদারুল ইসলাম সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দীর্ঘ ১৭ বছর পর ছাএ দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলটির নেতা কর্মীরা।