1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধঃ- দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে।
২৫ মার্চ শনিবার দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন দিনাজপুর শহরের রাস্তা ঘাট গুলো বেহাল অবস্থা। দেখারও কেউ নেই বলারও কেউ নেই। যানজট, অবৈধ ভাবে রাস্তা দখল চলছে। এ থেকে দিনাজপুরবাসী পরিত্রাণ চায়। চেম্বারের বিজয়ী সদস্যদের পক্ষে সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন দিনাজপুর চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের একটি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে এই কমিটি তাদের পাশে থাকবে। ব্যবসায়ীদের পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকান্ডেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ^াস। সাধারন সম্পাদক আাব্দুল সামাদ যে সমস্যা গুলোর কথা বলেছেন আমরা নতুন কমিটির সদস্যরা দিনাজপুর ইনইস্টটিউটের সাথে পরামর্শ করে সমাধান করব। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপাত মোসাদ্দেক হোসনে চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মোঃ জার্জিস আনম, পরিচালক সুজা-উর-রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসনে, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাব কুমার সাহা (পানু), মোঃ আকতারুজ্জামান জুয়েল, শাহিদ রিয়াজ পিম, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, বাদশা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন এবং মোঃ রুবেল ইসলাম ও শহিদুর রহমান পাটয়ারী মোহনকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় দিনাজপুর ইনইস্টটিউটের সহ-সভাপতি আ.ন.ম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, কোষাধাখ মোঃ আরিফুজ্জামান নাঈম, আভ্যন্তরিন হিসাব পরিক্ষক অশোক কুমার কুন্ডু, গ্রন্থ্যাগার সম্পাদক সাইফুল রহমান খান, নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান আকতারসহ ইনইস্টটিউটের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিলে সকলে অংশ গ্রহন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!