1. admin@auchsangbad.com : admin :
বাজিতপুরে বিদ্যালয়ের শহীদ মিনারে কাপড় ও লাকড়ি শুকান স্থানীয়রা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাজিতপুরে বিদ্যালয়ের শহীদ মিনারে কাপড় ও লাকড়ি শুকান স্থানীয়রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪১ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,

কিশোরগঞ্জে বাজিতপুরে প্রাথমিক বিদ্যালয়ের একটি শহীদ মিনারে কাপড় ও লাকড়ি শুকাতে দেখা গেছে।
উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ২৭ নং সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারীর ভিতরে অবস্থিত শহিদ মিনারে এ দৃশ্যটি দেখা গেছে।দেখা যায়, বিদ্যালয়টির সুসজ্জিত গেইট ও বাউন্ডারী ওয়াল আছে।তালাবদ্ধ না থাকায় বিদ্যালটির ভিতর দিয়েই অবাধ চলাফেরা করে লোকজন। দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী কাম দপ্তরীও রয়েছে বিদ্যালয়টিতে।সরেজমিনে এ প্রতিবেদক গিয়ে দেখেন, শহিদ মিনারের উপর দাড়িয়ে একজন নারী কাপড় চোপড় নাড়ছেন। মিনারের পিলারের সাথে রশি টানিয়ে কাপড় চোপড় দিয়ে মিনারটি সম্পূর্ণ ঢেকে ফেলেছে। কাপড় চোপড় নাড়ার বিষয়ে মধ্যবয়স্কা নারীকে জিজ্ঞেস করলে নিজেকে হাসপাতালের নার্স বলে পরিচয় দেন। তার ভাষ্য এলাকার সবাই এখানে কাপড় চোপড় শুকাতে দেন তাই তিনিও দিচ্ছেন। শহীদ মিনারটির তদারকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয়ের গেইট সবসময় খোলা থাকে। তাই তারা কাপড় শুকাতে দেন এখানে। তিনি আরো বলেন,এ পর্যন্ত তাদের কেউ কিছু বলেনি।
এছাড়া শহিদ মিনারের বেদীর উপরেই শুকানো হচ্ছে কাঠের লাকড়ি। পাশেই গোবরের তৈরি লাকড়িও (চডা ও মুইট্টা) শুকাতে দেখেনে এ প্রতিবেদক।বিদ্যালয়টির বারান্দা ঘেসে, মাঠ ও সম্পূর্ণ এরিয়া জুড়েই কাপড় চোপড় ও লাকড়ি শুকাতে দেখা যায় স্থানীয় বেশ কয়েকজন নারীকে।প্রধান শিক্ষকের বাড়ি বিদ্যালয়টি সংলগ্ন স্থানে।স্বামী-স্ত্রী মিলেই দীর্ঘবছর ধরে আছেন এ বিদ্যালয়ে। তবে বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমকে অবহিত করে হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি ও তথ্যপ্রমাণ পাঠালে দায়িত্বে অবহেলাকারী ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরেই শহীদ মিনারে এমনটি করছেন স্থানীয় কিছু মানুষজন। বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব অবহেলা ও গেইট তালাবদ্ধ না রাখায় এমনটি হচ্ছে।প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও দপ্তরির বাড়ি বিদ্যালয়ের কাছেই। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার জন্যই এখানে শহিদ মিনার অবমাননা করা হচ্ছে। দোষীদের আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি চান সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!