1. admin@auchsangbad.com : admin :
নিকলীতে যৌন নির্যাতনে অভিযুক্ত প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতারের দাবি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নিকলীতে যৌন নির্যাতনে অভিযুক্ত প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতারের দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,
কিশোরগঞ্জের নিকলীতে প্রাথমিকের কোমলমতি ছাত্রীদের যৌন নির্যাতনে অভিযুক্ত আলোচিত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।প্রতিবাদের ঝড় বইছে সেই শিক্ষকের বিরুদ্ধে।সম্প্রতি নিকলী উপজেলার ২৫ নং জারইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ওরফে সেলিমের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের বেশ কিছু মেয়ে শিক্ষার্থী যৌন নির্যাতনের অভিযোগ তুলেন।শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি,অফিস কক্ষে ছাত্রীদের নিয়ে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখানোসহ লজ্জাস্থানেও হাত দিতেন এই শিক্ষক।ছাত্রীদের টয়লেটে ডুকে পড়াসহ তার প্যান্টও খুলে ফেলতেন ছাত্রীদের সামনে।এ নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তীব্র সমালোচনা মুখে পড়েন অভিযুক্ত শিক্ষক।টনক নড়ে প্রশাসনের।তদন্ত করা হয় তার বিরুদ্ধে।অন্যত্র দ্রুত বদলিও করা হয় তাকে।বেশকিছুদিন পরে অভিযুক্ত শিক্ষক সংবাদ সম্মেলন করে উল্টো অভিযোগ তুলেন বিভিন্ন মহলের প্রতি।এতে তিনি যৌন নির্যাতনের অভিযোগকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেন।এবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনেই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শতশত এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টা থেকে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এতে বক্তারা বলেন,একজন শিক্ষক যদি ছোট ছোট বাচ্চাদের যৌন নির্যাতন করেন তাহলে তিনি নিশ্চিত মানসিক অসুস্থ। তাকে চিকিৎসা করানো দরকার।বক্তারা আরো দাবি করেন,তিনি দীর্ঘদিন ধরেই অফিস কক্ষে এমন নিকৃষ্ট কাজগুলো গোপনে করে আসছেন।ছোট বাচ্চারা লজ্জায় ও তার ভয়ে এতোদিন মুখ খুলতে পারেননি।অভিযুক্ত প্রধান শিক্ষকের জন্য শিক্ষার্থী সংখ্যা কমে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।বাচ্চারা এখানে ভর্তি হতে চায় না।এমনটিও দাবি বক্তাদের।বিক্ষুদ্ধ এলাকাবাসী ও সচেতন মহলের দাবি,এই শিক্ষককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যেনো তা দেখে ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ করার দুঃসাহস না পায় আর কেউ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!