1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন সচিব সুমনা আল মজিদ জানান,শহরের যানজট নিরেসনে ফুটপাত দখল মুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।শহরে যানজট নিরেসনে অটোরিকশা,মিশুকরিক্সা চলাচলে সুষ্ঠু ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অটোরিকশা,মিশুকরিক্সা সমূহকে দুই ভাগে ভাগ করে জোড় বিজোড় নম্বরে একদিন পরপর চালানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তর উপ-পরিচালক ডা: প্রদীপ কুমার সাহা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জেলা,উপজেলাসহ মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে।ডেঙ্গু রোগ সনাক্তের জন্য প্রয়োজনীয় কীট সরবরাহ করা হয়েছে এবং রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, আশ্রয়নে ময়মনসিংহ ৫৯০ টি, নেত্রকোনা ৩৯৪ টি, শেরপুর ২৮৬টি এবং জামালপুরে ৬৩৯ টি নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।নেত্রকোনায় ৩২ টি এবং জামালপুরে ০৯ নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে।তিনি আরো বলেন,ময়মনসিংহ বিভাগের ১৩ টি উপজেলায় ৩৬ টি পাবলিক টয়লেটের মধ্যে ৩২ টি সম্পন্ন হয়েছে,বাকিগুলোর কার্যক্রম চলমান রয়েছে। ১৮৯টি পানির উৎস, ১৯২টি হ্যান্ডওয়াশিং বেসিন নির্মাণ কাজ চলমান রয়েছে।সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, রবি শস্য উৎপাদনের বিষয়ে বিভিন্ন ফসলে যেমন: গম ৬০০০, ভুট্টা ৫২০০, সরিষা ৮২০০০, সূর্যমুখী ৪০০, চীনাবাদাম ১২০০, পেঁয়াজ ১০০০, মুগ ১০০০, মসুর ৫০০, খেসারি ২০০ সর্বমোট ৯৭৩০০ জনকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার সহযোগিতা প্রদান করা হয়েছে।সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, ময়মনসিংহ শহরে যানজট বর্তমানে অন্যতম ভোগান্তির নাম। যানজট নিয়ন্ত্রণ ও নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরকেই আমাদের সার্বিক চেষ্টা চালিয়ে যেতে হবে। অবৈধ অটোরিকশা ও মিশুকরিকশা চলাচল নিয়ন্ত্রণ করে এ বিষয়ে মনিটরিং বাড়াতে হবে।তিনি আরো বলেন, জনস্বার্থে অবশ্যই আমাদের সকল দপ্তরের সমন্বয়ে কাজ করে যেতে হবে। সমন্বয় হীনতার জন্য কোন কাজে পিছিয়ে থাকা চলবে না।সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের চার জেলা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!