1. admin@auchsangbad.com : admin :
উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
জেলা লিগ্যাল এইড কার্যালয়ে বিচারপ্রার্থী হিসেবে যাঁরা আসেন-তাঁদের বেশির ভাগ অভিযোগ আসে পারিবারিক বিরোধ,যৌতুক,খোরপোশ,অভিভাবকত্ব বিষয়ে।এর পাশাপাশি বাল্যবিবাহ,জমি-জমা সংক্রান্তসহ নানা রকম অভিযোগ নিয়েও আসেন বিচারপ্রার্থীরা।এখানে এমন মানুষও আসেন,যাঁদের আদালতে মামলা চালানোর সক্ষমতা নেই।অসচ্ছল,অসহায় এসব মানুষকে সরকারি খরচে মামলা চালাতে সহযোগিতা করে থাকে জেলা লিগ্যাল এইড কার্যালয়।সময়ের সঙ্গে সঙ্গে বিচার প্রার্থীদের আবেদনের সংখ্যা যেমন বাড়ছে,তেমনি কার্যালয়ের সেবাও বাড়ছে।এসব অভিযোগের মধ্যে বিবদমান পক্ষগুলোর আপসে জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা আদায় করে দেওয়া হয়েছে।তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি তোলা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজিত আইনগত অধিকার বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্প পরিচিতি সভায় এই দাবি জানান বক্তারা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার।এই প্রকল্প পরিচিতি বিষয়ে পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট হাউজ এনজিও’র প্রজেক্ট ম্যানেজার সিদ্দিকুল আলম মামুন।
এসময় লাইট হাউজ এনজিও’র চীফ এক্সিকিউটিভ হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. খায়রুল আলম, লাইট হাউজ এনজিও’র প্রজেক্ট অফিসার নাজমুন নাহার, লাইট হাউজ এনজিও’র উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল বারিক সরকার।এছাড়াও সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে অংশ নেন গণমাধ্যম কর্মী,হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা,বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়,লাইট হাউজ একটি মানবাধিকার ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা।এটি দেশের গ্রামীণ ও শহুরে দরিদ্র,প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী,হিজড়া, আদিবাসীদের ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।আরো জানানো হয়েছে, ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পটি বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ,ও নাটোর জেলায় বাস্তবায়িত হচ্ছে।এই প্রকল্পটি গ্রহণের আগে দাতা সংস্থা ও লাইট হাউজ সংশ্লিষ্ট জেলাসমূহের বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। রাজশাহী বিভাগে মোট ৩ লাখ ৩৩ হাজার ১১ জন প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা সেবা থেকে বঞ্চিত রয়েছে। প্রকল্পটি বিশেষভাবে নারী, শিশুসহ দুর্বল ও প্রান্তিক গোষ্ঠী,জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু,প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স সম্প্রদায়,এসিড এবং অন্যান্য লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং ট্রাফিকড ইন পারসনসকে লক্ষ্য করে পরিচালিত হবে।প্রস্তাবিত এলাকার মধ্যে লাইট হাউজ পূর্বে একই ধরনের ব্যাকগ্রাউন্ডের সুবিধাভোগীদের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!