1. admin@auchsangbad.com : admin :
বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র রাজশাহীর বাগমারা হতে উদ্ধার করেছে র‌্যাব ৫ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র রাজশাহীর বাগমারা হতে উদ্ধার করেছে র‌্যাব ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি
সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র‌্যাব জঙ্গি,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী,মাদক,অস্ত্রধারী অপরাধী,ভেজাল পণ্য,ছিনতাইকারী,প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।ইং ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ধারালো দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ১৯ টি,ধারালো হাসুয়া ১৮ টি, ধারালো কুড়াল ০৫ টি,ধারালো বড় ছুরি ০৮ টি,আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ০৪ টি,চাইনিজ রাইফেল এর গুলি ০২ রাউন্ড,শর্টগানের রাবার বুলেট ০১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল ক্সতরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -০৪ কেজি ১৫০ গ্রাম উদ্ধার করে।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামস্থ এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখে যায়।এরই প্রেক্ষিতে সিপিএসসি,র‌্যাব -৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।প্রাথমিক তদন্তে জানা যায় যে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!