1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ওপারে আনোয়ার দারোগার শতকোটি টাকার রিসোর্ট! রাতভোর চলে অনৈতিক কার্যকলাপ,নারী বাণিজ্য! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ওপারে আনোয়ার দারোগার শতকোটি টাকার রিসোর্ট! রাতভোর চলে অনৈতিক কার্যকলাপ,নারী বাণিজ্য!

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার দাপটে ময়মনসিংহ সদর এলাকাসহ ব্রহ্মপুত্র নদের ওপারের এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সহ জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করে চরাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার যুগপৎ অনুরোধ ও দাবী জানিয়েছেন।অভিযোগে প্রকাশ আনোয়ার দারোগা বলে এই ব্যক্তি বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে রেখেছিলেন পুরো আওয়ামী লীগের শাসনামলের পনের বছরের অধিক সময়।জানা গেছে,প্রবল দূর্ণীতি আক্রান্ত আওয়ামী লীগের শাসনামলের এই দিন গুলোতে ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি পদ ভাগিয়ে নিয়ে আনোয়ার দারোগা যেখানে টাকার গন্ধ পেয়েছে সেখানেই ছুটে গিয়েছে।অভিযোগে জানা গেছে,ব্রহ্মপুত্র নদের এপাড়ে যে সিলভার ক্যাসেল রয়েছে ঠিক সোজাসুজি নদের ওপাড়ে রয়েছে আনোয়ার দারোগার শতকোটি টাকা মূল্যের একটি জাঁকজমক অত্যাধুনিক ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট!আনোয়ার দারোগার সেই রিসোর্ট থেকে ফিরে আসা এক ভদ্রলোক জানান,এই রিসোর্টে একবার কেউ গিয়ে থাকলে ভুলেও আর কেউ যাবেনা।কারণ জানতে চাইলে তিনি বলেন আনোয়ার দারোগার এই রিসোর্টে শুধু মেয়েদের ছড়াছড়ি।জানা গেছে,আনোয়ার দারোগার রিসোর্টে সারারাত্র পতিতা ব্যবসা চলে।আধুনিক পতিতাদের নাকি ময়মনসিংহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্হান থেকে চড়াদামে নিয়ে আসা হয়।অভিযোগে জানা গেছে,প্রাকৃতিক পরিবেশে আনোয়ার দারোগার এই রিসোর্টে চলে জলসা।
এদিকে স্হানীয় বাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান,পল্লীগ্রামে এই অসভ্যতার কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।তারা এই বেলেল্লা পনা বন্ধে আইন প্রয়োগকারী সংস্হার উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।এদিকে ময়মনসিংহের সচেতন মহল জোড়ালো দাবী তুলে জানান কিছুদিন আগেও বিভিন্ন হোটেল রিসোর্টে পুলিশ অভিযান চালিয়ে অসংখ্য নারীদের অসামাজিক কার্যকলাপরত অবস্হায় গ্রেফতার করেছিলো কিন্তু আজ পর্যন্ত ময়মনসিংহ বাসী শোনেননি আনোয়ার দারোগার রিসোর্টে পুলিশ অভিযান পরিচালনা করেছে।কেন সব জেনে শুনেও পুলিশ এই রিসোর্টে অভিযানে নামেনা ময়মনসিংহের সচেতন মহল এটা জানতে চান।জানা গেছে,আওয়ামীলীগের টানা ষোল-সতের বছর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনোয়ার দারোগা ফুলে ফেঁপে উঠেছিলো কারণ ওই সময়টাতে তো কাউকে  কৈফিয়ত দিতে হতোনা।জবাব দীহিতারও লেশ মাত্র ছিলোনা।অভিযোগে জানা গেছে,ওই সময়ে আনোয়ার দারোগা ময়মনসিংহ সিএসডি তে সিএসডি শ্রমিকলীগের সভাপতি ছিলেন ফলে তখন থেকেই সি এস ডিকে আনোয়ার দারোগা নিজের পৈত্রিক সম্পত্তি বলে ভাবতে শুরু করেন।সেই সাথে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা! আর এসব করতে গিয়ে তিনি তৎকালীন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের নাম ভাঙ্গিয়ে চলতেন সেই সাথে সি এস ডি কর্মকর্তা কর্মচারীদের সাথে সব সময়ই অশোভন আচরণ করতেন।
জানা গেছে,সিএসডিতে কামাল নামের এক খাদ্য পরিদর্শক আনোয়ার দারোগার এই অশোভন আচরণ ও দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আনোয়ার দারোগা তৎকালীন ধর্মমন্ত্রীর ভাই আফাজের মাধ্যমে কামালকে হুমকি দেওয়ান এবং প্রাননাশের হুমকি দিয়ে কামালকে সাবধান হয়ে যেতে বলেন।ময়মনসিংহ বাসী বলেন আনোয়ার দারোগার অপকর্ম নারী লিপ্সা টাকার পাহাড় তৈরি এমনকি বাটপারি মদ্যপায়ীর কথা বলে শেষ করা যাবেনা বরং আনোয়ার দারোগার বিরুদ্ধে তার সব অপরাধ অপকর্মের বিরুদ্ধে ময়মনসিংহ দূর্ণীতি দমন কমিশন দূদক সহ জেলা পুলিশ সর্বপোরি জেলা গোয়েন্দা শাখার সবগুলো উইংয়ের আইনানুগ তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়েছে।তবে বর্তমানে তিনি পলাতক থাকায়,এ বিষয়ে কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!