1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা ও আটকের প্রতিবাদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা ও আটকের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা/উপজেলায় হামলা, ভাঙচুর, লুটপাট ও নিহতের ঘটনায় সাংবাদিকদের হয়রানিমূলক মামলা ও আটকের ঘটনায় তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দীর্ঘ ৪৩ বছর পুরনো সাংবাদিকদের অধিকার আদায়ের দেশের বৃহৎ রেজিষ্ট্রেশন ভুক্ত (রেজি নং : সি ৯৫০৭৪-১১) সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার সংগঠনটির বর্তমান অহবায়ক (সাবেক সভাপতি) মো: নুরে ইসলাম মিলন ও বর্তমান সদস্য সচিব (সাবেক সাধারণ সম্পাদক) ফয়সাল আজম অপু সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এমন ঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, লুটপাট ও নিহতের ঘটনায় সারাদেশের ন্যায় রাজশাহী বিভাগের প্রতিটি জেলা/উপজেলায় সাংবাদিকের নামে মামলা হয়েছে। সরকার পতনের পর সাংবাদিকদের নামে দায়ের করা এসব মামলায় গ্রেপ্তার এড়াতে অনেক জেলা ও উপজেলার সাংবাদিকেরা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পরিবারও আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাংবাদিকদের বলেছেন, “এসব মামলা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে নজর রাখা হচ্ছে। এ ছাড়াও গত ২৪জুন ২০২৪ইং দুর্নীতির তথ্য প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের আপত্তি জানিয়েছেন। একই ভাবে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সাংবাদিকদের চার আন্তর্জাতিক সংস্থার আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়াও গত ১৫ সেপ্টেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানীমুলক মামলা অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদ। তারা যথাযথভাবে যাচাই-বাছাই করে অভিযুক্ত সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে এসব মামলা থেকে দ্রুত তাদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানায়। এ সকল আবেদনের পেক্ষিতে গত ৭অক্টোবর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানীমুলক মামলার ঘটনায় দেশি বিদেশি সাংবাদিক সংগঠন ও মানবঅধিকারসহ বিভিন্ন সংগঠনের দেওয়া বিবৃতি বিবেচনা করে সাংবাদিকদের নামে হওয়া মামলার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশে উপসচিব মাসুদ খান সাক্ষরীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। এর পরেও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা/উপজেলায় সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। এমনকি গত ২৬ অক্টোবর রাতে জাতীয় মিডিয়া তালিকাভুক্ত সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ১নং কিশমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নছির উদ্দিন মোল্লার ছেলে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লাকে, দুর্গাপুর থানা পুলিশ কোন অভিযোগ ছাড়াই আটক করে রাজনৈতিক নাশকতা মামলায় চালান করে কারাগারে প্রেরন করেছেন।
যেহেতু সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানীমুলক মামলার ঘটনায় দেশি বিদেশি সাংবাদিক সংগঠন ও মানবঅধিকারসহ বিভিন্ন সংগঠনের দেওয়া বিবৃতি বিবেচনা করে সাংবাদিকদের নামে হওয়া মামলার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা আছে সেখানে কোন তদন্ত ছাড়া এমন সাংবাদিকদের আটকের বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। দূর্গাপুর থানা পুলিশের দেয়া মিথ্যা মামলা থেকে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লার মুক্তির দাবি ও কোন ধরনের প্রমাণ ছাড়া রাজশাহী বিভাগে কর্মরত সাংবাদিকদের হয়রানী বন্ধের জন্য জোর অনুরোধ ও এমন ঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানান তারা।

এ ছাড়াও সাংবাদিকদের হয়রানিমূলক মামলা ও আটকের ঘটনায় রাজশাহী বিভিন্ন প্রশাসন মহলে লিখিত দিয়েছেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা বলে নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক(সাবেক) সুরুজ আলী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!