1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় অটো চালক হত্যাকাণ্ডের অভিযোগে ৩৬ ঘণ্টায় দুইজনকে গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় অটো চালক হত্যাকাণ্ডের অভিযোগে ৩৬ ঘণ্টায় দুইজনকে গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

মহিউদ্দিন সরকার জেলা প্রতিনিধি (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৬ ঘন্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কেন্দুয়া থানা পুলিশ।উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সাটিও।পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়,গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে অটোরিক্সা চালক গোলাম রব্বানীকে রায়বাজার বাসস্ট্যান্ড হতে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় একদল দুর্বৃত্ত।ফেনারগাতি থেকে আবার রায়ের বাজার ফেরার পথে বড় কালিয়ান এলাকায় গোলাম রব্বানীর ওপর তারা অতর্কিত হামলা চালায়।দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় নিহতের ভাগ্নে হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।পুলিশ আরও জানান,তথ্যপ্রযুক্তির মাধ্যমে বুধবার (৩০ অক্টোবর)গভীর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে জিয়া রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।সে ইটনার রায়টুটি ইউনিয়নের কাংলা গ্রামের আব্দুল করিমের ছেলে।এসময় তার সাথে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।এর আগে ৩০ অক্টোবর ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও এলাকা থেকে বকুল মিয়া (৪২) নামের আর একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।বকুল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।স্বীকারোক্তিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রথমে বকুলকে গ্রেপ্তার করা হয়।পরে তার দেয়া তথ্যমতে জিয়াকে আটক করতে সক্ষম হই এবং অটোরিক্সাটিও উদ্ধার করি।এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।তাদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।আমরা আশাবাদী,শীঘ্রই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেফতার করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!