1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার “আকুয়া খাল” ক্লিন-আপ কার্যক্রম শুরুর বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ অক্টোবর সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে আকুয়াখাল প্রবাহিত হয়ে যাওয়া আজ প্রায় মৃত একটি খাল।উৎপত্তিস্থল থেকে বয়ে ময়মনসিংহ সদর এর বেগুনবাড়ি এলাকায় এসে খালটি বেগুনবাড়ি খাল নামে পরিচিতি লাভ করে।পরে ময়মনসিংহ আকুয়া এলাকায় এসে আকুয়া খাল নাম ধারণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ৮.২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে।যা বর্তমানে মৃত প্রায়, তবে এর যথাযথ পরিচর্যা ও সকলের চেষ্টার মাধ্যমে আমরা আবার খালটি পুনরোজ্জীবিত করতে পারি।

এ সময় তিনি আরো বলেন, খালটি ক্লিন-আপ কার্যক্রম এমন একটি কাজ যার মাধ্যমে ময়মনসিংহের মানুষ এবং ময়মনসিংহের পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। তাই তিনি এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও সভায় জানানো হয় যে,”আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রমে খালটিকে মোট ১২টি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রায় ৩০০ জন শ্রমিক খালটি পরিষ্কার কাজে সম্পৃক্ত থাকবে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ও ছাত্র সমন্বয়ক সংগঠন থেকে প্রায় আরো ৩০০ স্বেচ্ছাসেবক এই ক্লিন-আপ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র সমন্বয়কবৃন্দসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!