1. admin@auchsangbad.com : admin :
কন্ট্রোল ম্যানেজমেন্টের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পুলিশ! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কন্ট্রোল ম্যানেজমেন্টের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পুলিশ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পঠিত

মামুনুর রশীদ মামুন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহে তেত্রিশটি ওয়ার্ডে মাদকে ছেয়ে গেছে বলে ময়মনসিংহ বাসী তীব্র ক্ষোভে অভিযোগ করে এই প্রতিনিধিকে জানিয়েছেন।অভিযোগে জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন অস্হিরতার সুযোগ নিচ্ছে চুনোপটি মাদক ব্যবসায়ী থেকে শুরু করে রাঘব বোয়াল মাদক কারবারিরা কোমর বেঁধে মাদকের ময়দানে নেমে গেছে।জানা গেছে,কিছু অসৎ পুলিশ সদস্য এবং মাদক ফিল্ডের কারবারি-ব্যবসায়ীরা এই মাদক ব্যবসার নাম দিয়েছে পারস্পরিক সমঝোতা বা কন্ট্রোল ম্যানেজমেন্ট বিজনেস ফর ড্রাগস।এর ফলে কিছু অসৎ পুলিশ সদস্য আগে থেকেই মাদক ব্যবসায়ীদের সাথে সমঝোতা করে নেয় পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরবে এবং থানা পর্যন্ত না গিয়ে ওন দ্যা স্পট নগদ টাকার লেনা-দেনার মাধ্যমে কর্ম শেষ করে দেবে যা উর্ধতন কর্মকর্তার দৃষ্টি চোখের আড়ালেই থেকে যাবে এবং হচ্ছেও তাই।ময়মনসিংহের এসপি তারই বাহিনীর মাধ্যমে এই অনৈতিক কর্মকান্ড অব্যাহত থাকার পরও কিছুই জানতে পারছেননা এটা দুঃখজনক বলে অভিমত প্রকাশ করেছেন ময়মনসিংহবাসী।জানা গেছে,ময়মনসিংহ সিটি এলাকায় তেত্রিশটি ওয়ার্ডেই চলছে বিভিন্ন নামে ছোট-বড় মাদক ব্যবসা।তার একমাত্র কারণ ময়মনসিংহ কোতোয়ালী থানা  পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন পুলিশ স্টেশনে যে সকল ছোট-বড় পুলিশ কর্মকর্তারা নিয়োজিত আছেন তারা দীর্ঘদিন একই পুলিশ স্টেশনে কাজ করার সুবাদে বিভিন্ন অপরাধী মাদক কারবারী অপ-ব্যবসায়ীদের সাথে বন্ধুত্ব স্হাপনের সৃষ্টি হয়েছে।ফলে তারা মাদক ব্যবসায়ীদের আটক করলেও লক্ষ টাকায় ঘুষ বাণিজ্যের মাধ্যমে স্পটেই রফাদফা সেড়ে ফেলে।মাদক ব্যবসায়ীদের আর কোতোয়ালী থানা পর্যন্ত যেতে হয়না।আর যদি কাউকে থানা কিংবা জেলখানা পর্যন্ত যেতেই হয় তাহলে খুবই হালকা একটা চার্জসীট দেয়া হয় যেখানে খুব বেশী হলেও সাতদিন পরেই বীরদর্পে মাদক ব্যবসায়ী জেল থেকে জামিনে বের হয়ে চলে আসে।এ ব্যপারে ময়মনসিংহবাসী জানান পুলিশ কর্মকর্তাদের বদলীর বিষয়টিও খুব রহস্যজনক।অনেকটা এক নম্বর টিএসআই বদলী হলে বড় জোর তিন নম্বর ফাঁড়ির টিএস আই। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি বদলী হলে বড়জোর মাসতিনেকের জন্য ফুলপুর অথবা প্রায় একই মেয়াদে তারাকান্দা আর পুলিশ পরিদর্শকরা ময়মনসিংহের ভিতরেই ঘুরাঘুরি করতে থাকেন।অভিযোগে জানা গেছে, ময়মনসিংহ পুলিশের প্রশাসনিক অব্যবস্হাপনার ফলে মাদক ব্যবসা মাথা চাড়া দিয়ে উঠছে দিনকে দিন!
ময়মনসিংহের ডিবির এস আই আলাউদ্দিন এমনি এক পুলিশ কর্মকর্তা যিনি কয়েকদিন আগেও ডিবিতে ছিলেন পরে কোতোয়ালি থানা হালুয়াঘাট থানা প্রভৃতিতে বদলীর পর এখন পুনরায় এসেছেন ময়মনসিংহ ডিবি অফিসে। জানা গেছে,ডিবি এসআই আলাউদ্দিন ময়মনসিংহের সকল অপরাধীর সাথেই বন্ধুত্ব করে এসেছে ফলে অবৈধ কালো টাকা তার দুই পকেটেই নাকি আপসে আপ এসে যায়।জানা গেছে,গত ১৯ অক্টোবর ২০২৪ ভোরে  নগরীর ১৯ নং ওয়ার্ডের পালপাড়া থেকে ডিবির এস আই আলাউদ্দিন মাদক ব্যবসায় গ্রেফতার হওয়া জহিরুল ইসলামকে প্রায় লক্ষ টাকা কন্ট্রোল ম্যানেজম্যান্টের নামে হাতিয়ে নেয়।এদিকে একই এলাকায় ভৈরব রেললাইনের পাশে নারী ইয়াবা ব্যবসায়ী সুর্বণার সাথে মাদকের পার্টনার অনেকে।অন্যদিকে কথিত মাদক সম্রাট ময়মনসিংহের হামে তার নামে একটি মাদক স্পট করেছে যার নাম”কেওয়াটখালী হামের স্পট”এবং মাদক ব্যবসায়ী রেহানা তার নামেও একটি নারী মাদক স্পট তৈরি করেছে বলে জানা গেছে।

একটি সূত্র জানায়,ময়মনসিংহ ডিবির এস আই আলাউদ্দিনের সাথে চমৎকার সম্পর্ক বলবৎ থাকার জন্যেই ময়মনসিংহের ১৮ এবং ১৯ নং ওয়ার্ড দুটো মাদকের অপব্যবহারে সয়লাব হয়ে গেছে।সেখানকার  শিক্ষার্থীরা বর্তমানে মাদকে আসক্ত হয়ে পরছে।ময়মনসিংহবাসীর ধারনা মাঠের পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অপরিসীম অবহেলা এবং যুগপৎ আশ্রয়-প্রশ্রয়ের কারণেই স্হানে- স্হানে অপব্যবহার চরম  সুআকার ধারন করেছে।পূর্বে এমন ছিলোনা,যার ফলে অন্যান্য অপরাধ কার্য্যক্রমের বিস্তৃতি ঘটছে।ময়মনসিংহবাসী অবিলম্বে কথিত মাদক সম্রাট হামে এবং মাদক ব্যবসায়ী রেহানা, সুর্বনা,জহিরুল,ফয়সাল,সহ যারা প্রকাশ্যে ময়মনসিংহে মাদক ব্যবসা করার ধৃষ্টতা দেখিয়ে চলছে সেই মাদক সিন্ডিকেটকে ধ্বংস করে দূমড়ে মুচড়ে দেওয়া সহ ময়মনসিংহ পুলিশের এস আই  ডিবি পুলিশের এস আই আলাউদ্দিন সহ অন্যান্য জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ ময়মনসিংহকে মাদকমুক্ত করার জন্য ময়মনসিংহের জেলা পুলিশ সুপারের প্রতি জোড়ালো আহবান জানিয়েছেন সচেতন ময়মনসিংহবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!