1. admin@auchsangbad.com : admin :
বাঘা উপজেলা থেকে ২০০ টন আম রপ্তানির লক্ষ্যে Happy Haat এর সাথে চুক্তি সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘা উপজেলা থেকে ২০০ টন আম রপ্তানির লক্ষ্যে Happy Haat এর সাথে চুক্তি সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘা উপজেলা থেকে ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠান Haapy Haat এর সাথে “পাকুড়িয়া নিরাপদ আম চাষী গ্রুপ” ও “সাদী এন্টারপ্রাইজ” এর লিড ফার্মার মোঃ শফিকুল ইসলাম সানা এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।
এসময় আম বিজ্ঞানী মোঃ শরফ উদ্দিন, বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান, Happy Haat এর প্রতিনিধি হিসেবে বিজনেস প্রোমোসন অফিসার উপস্থিত ছিলেন।

Happy Haat এর প্রতিনিধি জানান, নিরাপদ আম উৎপাদনে বাঘা যথেষ্ট সুনাম রয়েছে। বিগত কয়েক বছর ধরে বাঘা থেকে আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেই অগ্রযাত্রায় আমাদের প্রতিষ্ঠানও আজ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করলো। প্রাথমিকভাবে আমরা ২০০ মেট্রিক টন আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হলাম। পরবর্তীতে চাহিদা ও আমের কোয়ালিটির উপর নির্ভর করে পর্যায়ক্রমে তা ১০০০-২০০০ টনে রুপান্তর করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।

বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান বলেন,
নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে সংযোগ আম চাষীদের সাথে এ চুক্তিপত্র সাক্ষরিত হলো। ইতোমধ্যে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় GAP বা উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে বিভিন্ন বাগান গড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে চাষীদের প্রশিক্ষণসহ কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। নিয়মির বাগান মনিটরিংসহ বিভিন্ন আন্তঃপরিচর্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি এবছর প্রায় ১০০০ টন আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

বিশিষ্ট আম বিজ্ঞানী মোঃ শরফ উদ্দিন বলেন, এই চুক্তি নিরাপদ আম উৎপাদন ও রপ্তানির জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে। এই চুক্তি একটা লিগ্যাল ফ্রেম পেলো, যা অন্যান্য আম চাষীদের নিরাপদ আম উৎপাদনে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!