1. admin@auchsangbad.com : admin :
পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখল ও হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখল ও হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অন্তর আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:

পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখল ও হত্যা চেষ্টার অভিযোগে বেলা ১১ টায় নওগাঁ কাজির মোড়ে সংবাদ সম্মেলন করেন,মৃত আমিনুল ইসলাম কবিরাজের ছেলে মোঃ জুমাতুল এম ইসলাম (সৌরভ)।সংবাদ সম্মেলনের তিনি বলেন,নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার সে একজন ডাক্তার হলেও তিনি প্রকৃতপক্ষে একজন মুখোশধারী ভূমিদস্যু,আমার পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টাসহ এমন কোন ষড়যন্ত্র নেই যে তিনি করেনি।কয়েক বছর আগে আমার বাবা মারা যাবার পর মুখোশধারী ভূমিদস্যু ডাক্তার তার স্ত্রী নুরে ই-আফসানা জেরি (আমার বোন) সঙ্গে যোগসাজস করে আমার মাকে তার বাসায় বেড়ানোর জন্য নিয়ে যায়।এর পরে আমার মা’কে মেডিসিন দ্বারা অনেকটা আডনরমাল করে তাদের বাড়িতে রাখে।আমার পৈত্তিক শহরে একাধিক আবাসিক ভবন এবং বাবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের দায়িত্ব ছিল আমার মায়ের নিকট।কিন্তু ডাক্তার এর বাসায় যাওয়ার পর থেকে ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেয়।

এভাবে ২৮ মাসের ভাড়ার হিসেব ১ কোটি ৫০ লক্ষ টাকা আমার মায়ের কাছে জমা হয়।আমি টাকা চাইতে গেলে ডাঃ এর কুপরামর্শে এবং তার অসৎ উদ্দেশ্যে মাকে বাদী করে আমার নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়,ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়েছে।কিছুদিন পরে আমার পরিচয়পত্র এবং আমার স্বাক্ষর নকল করে আমার সম্পত্তি নামজারি আবেদন করেন ভূমিদস্যু ডাক্তার,পরে আমি তা জানতে পেরে সেই আবেদনটি বাতিল করি।

আমার নামে সে বিভিন্ন জায়গায় মিথ্যা গুজব ছড়ায়,যে আমি নাকি মাদক সেবী,এটি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার মধ্যে একটি।মুখোশধারী ভূমিদস্যু ডাক্তার গফফারের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাকে একাধিকবার হত্যা চেষ্টা করেছেন।সর্বশেষ গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন কে পুঁজি করে স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসী সনেট সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে সাথে নিয়ে আমাকে হত্যার উদ্যোশে হামলা করে।স্থানীয়রা আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করনো হলে আমার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও ডাক্তার আবুজার গফফার এবং তার সন্ত্রাসী বাহীনির ভয়ে ১ দিন পর বাসায় চলে আসি।এখনও আমার চিকিৎসা চলমান রয়েছে।আমার মাথায় ৭ টি শেলায় এবং অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে আমি এখনও শঙ্কামুক্ত নয়।এঘটনায় আমি ভাড়াটে সন্ত্রাসী সনেট এর নাম উল্লেখ করে নওগাঁ সদর মডেল থানায় ৩২৩,৩০৭,৩২৫ ও ৫০৬ জামিন অযোগ্য ধারায় মামলা করলেও রহস্যজনক ভাবে একদিনেই মামলা থেকে জামিন পেয়ে যায়।

এছাড়াও আমার পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখল করার প্রতিবাদ করায় গত জানুয়ারির ৪ তারিখে আনুমানিক দুপুর ২ টায় দিকে নওগাঁ কোর্টের সামনে ডাঃ গফফার এবং তার সন্ত্রাসী বাহীনি আমার উপর হামলা চালায়,সে সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে।সেই ঘঠনার সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমার পৈতৃক সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশকারী ডা গাফফার সাবেক সাংসদ আব্দুল জলিল জনের পিএস ইমরানের সহযোগিতায় ১৪৪ ধারা জারি থাকা সত্বেও আমার কোমাইপাড়ী এলাকার একটি টেম্পু গ্যারেজে অবৈধ স্থাপনা নির্মান করেন।সে সময়ও আমি কোন আইনি সহযোগিতা পায়নি।সে সময় ইমরান আমাকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসসিলেন।

ডা: গাফফার এখন নতুন করে মিথ্যা গুজব ছাড়াচ্ছে আমি আওয়ামীলীগের রাজনীতি করি ও মাদক সেবন করি এমন মিথ্যা তথ্য বিভিন্ন যায়গাতে ছরিয়ে দিয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেস্টা করছে।মুখোশধারী ভূমিদস্যু গফফার তার ডাক্তার পদবী ব্যবহার করে অর্থের বিনিময়ে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ,পুলিশ, বিচার বিভাগকে তার মতো করে কাজ করাচ্ছে এবং আমাকে প্রতিনিয়ত হয়তানি করে আমার পৈত্তিক সম্পদ দখলের চেস্টা করছে এখনো আমি আমার পরিবার প্রাণের সংশয়ে আছি।আমি ও আমার পরিবার সকল স্তরের প্রশাসনের উদ্ধোতন কর্তৃপক্ষ ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি সেই সাথে মুখোশধারী ভূমিদস্যু ডাক্তার গফফারের আমার সাথে করা সকল অন্যায়ের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!