1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএমএসএফ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএমএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ঢাকা,শনিবার,১৭ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহবান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।তিনি বলেন, দেশের সাংবাদিকরা ভালো নেই; এখনও পদেপদে তারা হয়রাণী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনটাতো হবার কথা ছিল না।এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইনই কেবল সামনে দেখছেন। সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের ওপর হামলা,মামলা,হয়রাণীসহ বাড়িঘর-অফিস ভাংচুর ও দখল চলছে।প্রকৃত সাংবাদিকদের কোন রাজনৈতিক দল থাকতে পারেনা; তাদের পরিচয় একটাই তারা সাংবাদিক। শুক্রবার বিএমএসএফ’র ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেল পর্যটনে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক আনিস লিমন,মারুফ হোসেন,আল রাফি,সুমন খান,জেএফ শাহিন,শিউলি আক্তার,সাইফুল ইসলাম একা,হাবিবুর রহমান স্বাধীন ও জাকির হোসেন প্রমূখ।

সাংবাদিকদের দাবি,অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবির প্রতি সমর্থনকারীদের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর শাখায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহবায়ক মনোনীত করা হয়।এছাড়া যুগ্ম আহবায়করা হলেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টে জাকির হোসেন,দৈনিক অন্যায়ের চিত্রের শাহিনা আক্তার, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী,বাংলা পোর্টালের স্টাফ রিপোর্টার মাহবুব আলম,তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম একা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!