
মোশাহেদ চৌধুরী
অনেক কথা বলার আছে বলবে কী গো তাও
ইচ্ছে করে হারিয়ে যাবো — হবো যে উধাও।।
তুমি যদি হ’তে রাধা আমি ঘনশ্যাম
মোহন বাঁশির সুরে সুরে তোমায় খুঁজিতাম।
যমুনাতে ভাসতো সুখে ময়ূরপঙ্খি নাও।।
যতন করে গড়বো দুজন আরেক বৃন্দাবন
হেসে খেলে বেড়াবো যে এমনি অকারণ।
উড়বো নাহয় প্রেমের রথে যদি তুমি চাও।।
তোমার ছবি বুকে আমার নিত্য কথা কয়
তাইতো আমি বলি কথা ফেলে লাজ ও ভয়।
তুমি আমার রাধা হবে এবার কথা দাও।।