মোশাহেদ চৌধুরী
অনেক কথা বলার আছে বলবে কী গো তাও
ইচ্ছে করে হারিয়ে যাবো --- হবো যে উধাও।।
তুমি যদি হ'তে রাধা আমি ঘনশ্যাম
মোহন বাঁশির সুরে সুরে তোমায় খুঁজিতাম।
যমুনাতে ভাসতো সুখে ময়ূরপঙ্খি নাও।।
যতন করে গড়বো দুজন আরেক বৃন্দাবন
হেসে খেলে বেড়াবো যে এমনি অকারণ।
উড়বো নাহয় প্রেমের রথে যদি তুমি চাও।।
তোমার ছবি বুকে আমার নিত্য কথা কয়
তাইতো আমি বলি কথা ফেলে লাজ ও ভয়।
তুমি আমার রাধা হবে এবার কথা দাও।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com